• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / আপনার বয়স ৪০-এর নীচে? আপনি করোনা-আক্রান্ত এবং ওভারওয়েট? সাবধান!

আপনার বয়স ৪০-এর নীচে? আপনি করোনা-আক্রান্ত এবং ওভারওয়েট? সাবধান!

May 2, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
আপনার বয়স ৪০-এর  নীচে? আপনি করোনা-আক্রান্ত এবং ওভারওয়েট? সাবধান!

নিজস্ব প্রতিবেদন: ওভারওয়েটদের সমস্যা সবেতেই বেশি। এবার পরিষ্কার ভাবে জানা গেল, করোনা-আক্রান্ত ওভারওয়েটদেরও সমস্যা বেশি। 

ওজন বেশি থাকলে করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার পরে অসুস্থতার ঝুঁকি বেশি, এমনই জানাল ‘দ্য ল্যানসেট ডায়াবেটিস অ্যান্ড এন্ড্রোক্রিনোলজি’ (Lancet Diabetes & Endocrinology journal) জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্র।

আরও পড়ুন: Covid Update India: কিছুটা নামল দৈনিক সংক্রমণ, ২৪ ঘণ্টায় মৃত ৩,৬৮৯

ল্যানসেটের ওই গবেষণা উদ্ধৃত করে ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকেরা (University of Oxford in the UK) বলছেন, ওজন বেশি (overweight) থাকলে করোনায় (COVID-19) সংক্রমিত হওয়ার পর ঝুঁকি বেড়ে যায়। জানা গিয়েছে, এই বিষয় নিয়ে এমন ব্যাপক গবেষণা এই প্রথম (the first large study)।

ব্রিটেনে বসবাসরত ৬৯ লাখের বেশি মানুষের উপর এই গবেষণা করা হয়েছে। করোনাভাইরাস সংক্রমণের প্রথম ঢেউয়ের সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অথবা মারা গিয়েছেন এমন ২০ হাজারেরও বেশি করোনারোগীর তথ্য এ গবেষণায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
 
গবেষকেরা বলছেন, বিএমআইয়ের (full range of body-mass index /BMI) সূচকে যাঁদের ওজন  বেশি, তাঁদের করোনায় গুরুতর অসুস্থতার ঝুঁকিও বেশি থাকে। এসব ক্ষেত্রে হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকিও ৫ শতাংশ বেশি। প্রসঙ্গত, বিএমআই হল– শরীরের উচ্চতা অনুসারে ওজনের হিসাব। গবেষকেরা আরও বলছেন, শুধু ওজন যাঁদের বেশি তাঁরাই ঝুঁকিতে আছেন, বিষয়টি এমন নয়। যাঁদের ওজন কম, করোনায় সংক্রমিত হলে তাঁদের ক্ষেত্রেও অসুস্থতার ঝুঁকি বেশি থাকে।

গবেষণা অনুসারে ২০ থেকে ৩৯ বছর বয়সী ব্যক্তিদের মধ্যে অতিরিক্ত ওজনের কারণে করোনার ঝুঁকি বেশি থাকে। তবে ৬০ বছরের বেশি যাঁদের বয়স, তাঁদের অতিরিক্ত ওজনের কারণে ঝুঁকি বাড়ে না। আবার ৮০ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে ওজনের কারণে করোনায় গুরুতর অসুস্থতার ঝুঁকি বেশ কম থাকে। 

আরও পড়ুন: নায়াগ্রার আলোকসজ্জায় ভারতীয় পতাকার রঙ-আভাস, করোনায় পাশে থাকার বার্তা



Zee24Ghanta: Health News
2021-05-02 14:16:42
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:World Laughter Day 2021: কেবল মন নয়, হাসিতে ভালো থাকে শরীরও! কবে থেকে চালু হয় এই দিবস? জানুন...World Laughter Day 2021: কেবল মন নয়, হাসিতে ভালো থাকে শরীরও! কবে থেকে চালু হয় এই দিবস? জানুন…
Next Post:শুধু অক্সিজেন নয়, ইমিউনিটিও বাড়াবে এই সুপারফুড –শুধু অক্সিজেন নয়, ইমিউনিটিও বাড়াবে এই সুপারফুড -

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top