• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / ইমিউনিটিতে কতটা কাজ দেবে গুলঞ্চ শাক… – Kolkata24x7

ইমিউনিটিতে কতটা কাজ দেবে গুলঞ্চ শাক… – Kolkata24x7

May 1, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
ইমিউনিটিতে কতটা কাজ দেবে গুলঞ্চ শাক... - Kolkata24x7

মহামারীর দ্বিতীয় ঢেউ পুরো দেশে তাণ্ডব চালাচ্ছে। এমন অবস্থায় প্রতিটি মানুষের উচিত তাদের শরীরের ভেতরের রোগ প্রতিরোধ ক্ষমতা (immune system) বজায় রাখা।

এর ফলে যে কোনরকম ভাইরাসের সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে পারেন। অনেকেই ইমিউনিটি শক্তি (immune system) বাড়ানোর জন্য কাড়ি কাড়ি টাকা খরচ করেন অথবা দামি দামি ওষুধ খান।

কিন্তু প্রকৃতি আমাদেরকে দুই হাত ভরে যা দিয়েছে আমরা যদি সেখান থেকেই কিছু গ্রহণ করতে পারি তাহলে এত কিছু প্রয়োজন পড়ে না। দামি দামি ডায়েটও দরকার নেই।

দরকার শুধু মাত্র একটি সবুজ শাক। এর নাম গুলঞ্চ শাক (giloy)।

স্বাস্থ্য ভাল রাখতে নানাভাবে সাহায্য করে। পাশাপাশি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা (immune system) বাড়িয়ে তোলে।

কিছু মানুষ এই পাতার জুস পান করেন। কেউ কেউ আবার এই পাতাগুলোকে অন্যান্য ফলের সাথে মিশিয়ে তার রস পান করেন।

গুলঞ্চ শাকের (giloy) পাতা দেখতে অনেকটা পান পাতার মতো। এই পাতার মধ্যে ক্যালসিয়াম, ফসফরাস পর্যাপ্ত মাত্রায় রয়েছে। এছাড়াও এর গায়ে প্রচুর পরিমাণে স্টার্চ পাওয়া যায়।

এটি পাওয়ার ড্রিঙ্ক (power drink) হিসেবে খুবই ভালো। আমাদের শরীরকে সবদিক থেকেই সুস্থ রাখতে পারে এবং কঠিন অসুখ থেকে দূরে রাখে।

মেটাবলিজম জ্বর, কাশি এবং গ্যাস্ট্রো ইন্টাসটাইনাল রোগ থেকে দূরে রাখে। এই পাতার রস ফুটিয়ে পান করা যায় সেই রস অথবা চা কিংবা কফির মধ্যে তা মিশিয়ে পান করতে পারেন। বিজ্ঞান জগতের বড় বড় ব্যক্তিত্বরাও এই পাতার গুনাগুনের কথা স্বীকার করেছেন।

আরো পোস্ট- অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হল বেঙ্গল সাফারি পার্ক

১. অ্যানিমিয়া দূরে রাখতে সাহায্য করে গুলঞ্চ। ঘি এবং মধুর সঙ্গে মিলিয়ে তা পান করলে শরীরে রক্তের পরিমাণ বাড়ে।

২. পোলিও আক্রান্তদের জন্য এই পাতা খুবই উপকারী। কিছু কিছু ব্যক্তি পাতা গুঁড়ো করে তা বিভিন্ন জুসের সঙ্গে মিলিয়ে পান করেন।

কিন্তু চাইলে আপনি এর পাতা বেটে মধুর সঙ্গে সেই রস পান করতে পারেন।

৩. হাতে পায়ে হঠাৎ জ্বালা ভাব অনুভূত হলে কিংবা ত্বকে কোনো রকম এলার্জি হলে আপনার ডায়েটে অবশ্যই রাখুন এই পাতা। এই পাতা বেটে নিয়ে সেই পেস্ট যে যে অংশে জ্বালা বা পোড়া ভাব হচ্ছে সেই অংশে লাগাতে হবে।

লাল-নীল-গেরুয়া…! ‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’!

‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।

কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

শরীর স্বাস্থ্য – Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper
2021-05-01 21:11:49
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:সন্তানকে ভ্যাকসিন দেওয়াতে নিয়ে যাবেন? যে সব সতর্কতা মানতেই হবে...সন্তানকে ভ্যাকসিন দেওয়াতে নিয়ে যাবেন? যে সব সতর্কতা মানতেই হবে…
Next Post:কভিড ১৯ মহামারীর সময় প্রযুক্তির সাহায্যে বিমান যাত্রীদের সুরক্ষিত করার প্রচেষ্টাকভিড ১৯ মহামারীর সময় প্রযুক্তির সাহায্যে বিমান যাত্রীদের সুরক্ষিত করার প্রচেষ্টা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top