• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / মানসিক অবসাদ আপনার সঙ্গী…কাটান তুড়ি মেরে

মানসিক অবসাদ আপনার সঙ্গী…কাটান তুড়ি মেরে

May 1, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
মানসিক অবসাদ আপনার সঙ্গী...কাটান তুড়ি মেরে

সারা বিশ্বে কঠিনভাবে প্রভাব ফেলেছে করোনা ভাইরাস। ভারতের বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই লকডাউন (lockdown) শুরু হয়ে গিয়েছে।

আবার কোথাও কোথাও আংশিকভাবে লকডাউন (lockdown) জারি করা হয়েছে। মানুষ আবার ২০২০ সালের মতই এক ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হতে চলেছে যেখানে বহু মানুষের আর্থিক লাভের পথ বন্ধ হয়ে যেতে পারে এবং মানুষকে গৃহবন্দি হতে হবে।

এর ফলে মানুষের মানসিক শান্তি (mental health) বিঘ্নিত হচ্ছে এবং দিনে ২৪ ঘন্টাই একটি ঘরের মধ্যে বন্ধ অবস্থায় কাটানোর ফলে তাদের শরীরের ক্ষতিও হচ্ছে। তবে খুব সহজেই এই অবস্থা থেকে আপনি মুক্ত রাখতে পারেন নিজেকে। নিচের লেখাটি পড়ুন এবং নিজেকে সুস্থ রাখুন।

১. রাত্রিবেলা অবশ্যই নিজের ঘুমের সঙ্গে কোনো রকম আপোস করবেন না। প্রতিদিন অন্তত ৮ ঘণ্টা ঘুম আমাদের শরীর ও মনকে সুস্থ রাখে। তাই নিজের ঘুমানোর সময় বদলাবেন না। নির্দিষ্ট সময়ে প্রতিদিন ঘুমাতে যান।

২. শরীর ও মন সুস্থ রাখতে নিয়মিত শরীরচর্চা (physical exercise) করা অবশ্যই দরকার। এর জন্যে জিমে যাওয়ার দরকার নেই। বাড়ীতে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ (physical exercise) করতে পারেন। অথবা দিনের কিছুটা সময় হাঁটাচলা করা অথবা যোগা বা মেডিটেশনও করতে পারেন।

আরো পোস্ট- সুস্থ হওয়ার কিছু মাস পরেও করোনায় হতে পারে মৃত্যু!

৩. জল অবশ্যই পর্যাপ্ত পান করতে হবে। এই গরমে আমাদের শরীর শুকিয়ে যাওয়ার ফলে নানারকম সমস্যা দেখা দেয়। পর্যাপ্ত জল পান করলে জল অক্সিজেন পৌঁছে দেয় মস্তিষ্কে। এর ফলে মস্তিষ্কে অক্সিজেনের ঘাটতি হয় না।

৪. নিয়মিত ডাইরি লেখার অভ্যাস করুন। আমরা অনেকেই ছোটবেলায় এই অভ্যাসটি রাখতাম।

তবে যত বড় হয়েছি সময় কম হওয়ার ফলে সেই অভ্যেস ভুলে গেছি। তবে এই লকডাউনের সময় বাড়িতে বসে থাকে মনের ভাবনাগুলো লিখে ফেলুন অথবা চাইলে আপনি আপনার কাছের মানুষের সাথেও শেয়ার করতে পারেন।

৫. নিজের কাছের মানুষদের সঙ্গে ফোনে অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিয়মিত যোগাযোগ রাখুন। এর থেকে বহু নতুন তথ্য জানতে পারবেন যেগুলোতে আপনার লাভ হবে।

লাল-নীল-গেরুয়া…! ‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’!

‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।

কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

শরীর স্বাস্থ্য – Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper
2021-05-01 14:43:39
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:গরমে ঠান্ডা পানি খেলে কী হয়?গরমে ঠান্ডা পানি খেলে কী হয়?
Next Post:মে মাসে ১২ দিন বন্ধ ব্যাঙ্ক, বাকি দিন হাফ-ডে, দেখুন ছুটির তালিকা / Banks to remain closed for 12 days in May, check full list hereBank Holidays: মে মাসে ১২ দিন বন্ধ ব্যাঙ্ক, বাকি দিন হাফ-ডে, দেখুন ছুটির তালিকা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top