• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / আবার আংশিক লকডাউন, বাড়িতে মন ভালো রাখবেন কীভাবে –

আবার আংশিক লকডাউন, বাড়িতে মন ভালো রাখবেন কীভাবে –

April 30, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
আবার আংশিক লকডাউন, বাড়িতে মন ভালো রাখবেন কীভাবে -

আবারও আমাদের রাজ্যে শুরু হচ্ছে আংশিক লকডাউন। ২০২০ সালের মতই এক ভয়ানক পরিস্থিতির মুখোমুখি আমরা আবার হতে চলেছি।

এই পরিস্থিতিতে কাজের পরিবেশের পরিবর্তন এবং মানুষের জীবনধারণে নানা রকম পরিবর্তন আসতে চলেছে। এর ফলে বহু মানুষ আবার নানারকম মানসিকভাবে সমস্যার সম্মুখীন হতে পারেন।

অনেকের মধ্যে কাজ নিয়ে অনিশ্চয়তা আসতে পারে। এছাড়াও আর্থিক পরিস্থিতি নিয়েও তারা মানসিক দোটানায় থাকতে পারেন।

তবে এত পরিস্থিতির মধ্যে দিয়ে গেলেও নিজেকে সব দিক থেকে সুস্থ রাখাটাই এই সময়ে একমাত্র লক্ষ্য হওয়া উচিত আপনার।

১. শারীরিকভাবে সুস্থ থাকুন: যদি আপনি শারীরিকভাবে সুস্থ থাকেন তাহলে যে কোনো পরিস্থিতির জয় করার মত ক্ষমতা বা শক্তি আপনার মধ্যে থাকবে। এজন্য সকালবেলা ঘুম থেকে উঠেই ১৫ মিনিট অন্তত সূর্যের আলোতে হাঁটাচলা করুন অথবা ব্যায়াম করতে পারেন (meditation)।

সবুজ পরিবেশ মনের শান্তি প্রদান করে তাই সকালের খোলা বাতাসে নিজেকে সবার আগে মুক্ত করে দিন।

২. রুটিন মেনে চলুন: জীবনকে বিশৃঙ্খলা ভাবে পরিচালিত না করে একটা জীবন ধারা মেনে চলুন। প্রতিটি মানুষের প্রতিটি কাজের জন্য নির্দিষ্ট সময় থাকা উচিত।

সেটা পরিবারকে সময় দেওয়া হোক অথবা নিজের অফিসের কাজ করাই হোক। সঠিক সময়ে সঠিক খাবার খাওয়া এবং ঠিক সময়ে ঘুমাতে যাওয়া এই দুটি অবশ্যই মেনে চলবেন।

৩. পরিস্থিতির সম্পর্কে ওয়াকিবহাল: আপনি যতটা সুস্থ রয়েছেন আপনার আশেপাশের পরিবেশ ততোটাই সুস্থ আছে কিনা সেই দেখার দায়িত্বটাও কিছুটা হলেও আপনার উপর রয়েছে। তাই প্রতিদিন পরিস্থিতির আপডেট (information) সংগ্রহ করুন।

খবর এবং অন্যান্য তথ্য (information) অবশ্যই নিজের সংগ্রহে রাখুন। তবে আপনাকে মানসিকভাবে বিচলিত করে দেয় এমন তথ্য বা খবর (information) থেকে নিজেকে দূরে রাখাই ভালো।

৪. কৃতজ্ঞতা প্রকাশ করুন: আপনি প্রতিদিন যে পরিবারের সঙ্গে সুস্থভাবে কাটাতে পারছেন তার জন্য অবশ্যই দিনের শেষে ঘুমাতে যাওয়ার আগে ঈশ্বরের প্রতি আপনার কৃতজ্ঞতা ব্যক্ত (Practice gratitude) করা উচিত। এতে আপনার মন শান্ত থাকবে এবং আপনার আশেপাশের একটা শান্ত পরিবেশ বিরাজ করবে।

লাল-নীল-গেরুয়া…! ‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’!

‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।

কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

শরীর স্বাস্থ্য – Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper
2021-04-30 23:12:09
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:হাসপাতালে চিকিত্সকের পরামর্শেই প্রয়োগ করা যেতে পারে Remdisivr:  AIIMS প্রধানহাসপাতালে চিকিত্সকের পরামর্শেই প্রয়োগ করা যেতে পারে Remdisivr: AIIMS প্রধান
Next Post:আপনি করোনাক্রান্ত, রয়েছে নবজাতক! এভাবে নিন যত্ন –আপনি করোনাক্রান্ত, রয়েছে নবজাতক! এভাবে নিন যত্ন -

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top