• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / সৌন্দর্যচর্চায় ডিমের যাদুকরী ভূমিকা – DesheBideshe

সৌন্দর্যচর্চায় ডিমের যাদুকরী ভূমিকা – DesheBideshe

April 30, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
সৌন্দর্যচর্চায় ডিমের যাদুকরী ভূমিকা - DesheBideshe

সৌন্দর্য চর্চায় ডিমের ভূমিকার বিষয়টি এক কথায় বলে শেষ করা যাবে না। সুন্দর ত্বক ও ঝলমলে চুল পেতে যাদুকরী ভূমিকা পালন করে ডিম।

অ্যান্টি এজিং: ডিমের সাদা অংশের অ্যান্টি এজিং ভূমিকা রয়েছে। ১ চামচ ডিমের সাদা অংশের সাথে ২ থেকে ৩ ফোঁটা উদ্ভিজ্জ তেল মিশিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

ঝলমলে স্কিন: ১ টেবিল চামচ ডিমের সাদা অংশের ১ টেবিল মধু মিশিয়ে লাগান। আপনার স্কিন হয়ে উঠবে চকচকে লাবণ্যময়ী।

লোমকূপ পরিষ্কার করতে: লোমকূপে ময়লা আটকে আমাদের স্কিনে ব্রণ, র‌্যাশ দেখা দেয়। ডিমের সাদা অংশের সাথে চিনি ও কনফ্লাওয়ার মিশিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

তৈলাক্ত ত্বকের যত্নে: যাদের ত্বক বেশি তৈলাক্ত তারা ডিমের সাদা অংশ, ১ চা চামচ লেবুর রস ও ১ চামচ মধু মিশিয়ে প্যাক তৈরি করুন। শুকিয়ে যাওয়ার পর ধুয়ে ফেলুন।

ঝলমলে চুল: ঝলমলে চুল পেতে ২ টি ডিম, ২ টেবিলচামচ দুধ, ১ টেবিল চামচ মধু নিয়ে প্যাক তৈরি করুন। চুলে লাগান। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।

কন্ডিশনিং: সুস্থ ও সুন্দর চুল পেতে কন্ডিশনিং অনেক জরুরি। টক দই ও ডিম মিশিয়ে ভালো একটি কন্ডিশনার তৈরি করুন, ভালো উপকার পাবেন।

চোখের ফোলাভাব কমাতে: একটা ডিম ফেটিয়ে ব্রাশের সাহায্যে চোখর নিচে লাগান। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন।

চুলের রুক্ষতা দূর করতে: ডিম আর অলিভ ওয়েলের মাস্ক চুলে লাগান এতে করে চুলের রুক্ষ ভাব দূর হয়ে চুল হবে মসৃণ।

সূত্র: দ্যা টাইমস অব ইন্ডিয়া
এম এন / ৩০ এপ্রিল



স্বাস্থ্য | DesheBideshe
2021-04-30 13:27:02
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:পপকর্ন স্যালাড খেতে কার ভালো লাগে? উদ্ভট এক্সপেরিমেন্টে দেদার ট্রোল সোশ্যাল মিডিয়ায়পপকর্ন স্যালাড খেতে কার ভালো লাগে? উদ্ভট এক্সপেরিমেন্টে দেদার ট্রোল সোশ্যাল মিডিয়ায়
Next Post:করোনাকালে ফুসফুসের যত্ন নিন, দম বাড়াতে অনুশীলন করুন এই ৫ ব্যায়াম!করোনাকালে ফুসফুসের যত্ন নিন, দম বাড়াতে অনুশীলন করুন এই ৫ ব্যায়াম!

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top