• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / বারবার জল তেষ্টা! দায়ী অস্বাভাবিক কারণ যা অবাক করবে – Kolkata24x7

বারবার জল তেষ্টা! দায়ী অস্বাভাবিক কারণ যা অবাক করবে – Kolkata24x7

April 28, 2021 Category: স্বাস্থ্য সংবাদ

আমরা অনেক সময়ই গরমকালে খুবই বেশি পরিমাণে জল পান করে ফেলি। হয়তো আমরা মনে করি আমাদের শরীরে জলের প্রয়োজন সে কারণে আমরা জল পান করছি। কিন্তু শুধু গরমকাল নয় অন্যান্য সময়ও আমরা প্রয়োজনের তুলনায় বেশি জল পান করতে থাকি।

এটা আমাদের কাছে ওয়ার্নিং যে আমাদের শরীরে জলশূন্যতা (Dehydration) দেখা দিচ্ছে। অনেক সময় আমরা বেশিক্ষণ জল পান না করে থাকলে জল তেষ্টা পায় অথবা নোনতা কোন খাবার খেয়ে ফেললেও আমাদের তৃষ্ণার্ত লাগে।

তবে এগুলো খুবই সাধারণ এবং চিন্তার বিষয় নেই। গরমের সময়ে আমাদের প্রচণ্ড ঘাম হয়। সে কারণে আমাদের শরীরে জলের প্রয়োজন বেশি।

কিন্তু যদি এর মধ্যে কোনটাই আপনি না করে থাকেন তবুও বারবার আপনার তেষ্টা পায় তার মানে আপনার হয়তো শরীরে জলশূন্যতা (Dehydration) দেখা দিয়েছে। এর ফলে বারবার আপনাকে জল পান করতে হচ্ছে। এমনটা হলে দ্রুত ডাক্তারের কাছে যান।

আরো পোস্ট- মাঝরাতে খিদে পায়…ভুলভাল না খেয়ে এগুলি খান

১. বারবার জলতেষ্টা পেলেই বার বার প্রস্রাব (Increased urination) হবে। কিন্তু এ থেকেই অনুমান করতে হবে ডায়াবেটিসের (Diabetes) লক্ষণ। এতে কিছু সময়ের জন্য বা বেশ কিছুটা সময়ের জন্যে মুখ শুকিয়ে যায়।

ডায়াবেটিস (Diabetes) হলে সাধারণত রক্তে গ্লুকোজ (Glucose) বেড়ে যায় এবং সে কারণে কিডনি আরও বেশি পরিমাণে শোষণ করতে থাকে তরল। তবে কিডনির শোষণ করার ক্ষমতা কমে গেলে আপনার প্রস্রাবের বেগ বেড়ে যায়।

এটি ততক্ষণ জারি থাকবে যতক্ষণ না আপনার শরীরে রক্তে শর্করার উপস্থিতির পরিমাণ স্বাভাবিক হচ্ছে।

২. অ্যানিমিয়া (Anaemia) হলেও এই সমস্যাই তৈরি হয়। অ্যানিমিয়ার (Anaemia) অর্থ হলো আপনার শরীরের সঠিক রক্তকোষ নেই। জন্মের পর থেকে অথবা পরবর্তীকালে এই পরিস্থিতি তৈরি হয়। শরীরে অল্প পরিমাণে অ্যানিমিয়া (Anaemia) থাকলে বারবার জল তেষ্টা পায় না।

তবে অ্যানিমিয়ার (Anaemia) পরিমাণ বেড়ে গেলে এই সমস্যা দেখা দেয় এবং এর পাশাপাশি খুব তাড়াতাড়ি শরীর ক্লান্ত হয়ে ঝিমিয়ে পড়ে। ত্বক শুকিয়ে যায় এবং ঘাম হতে থাকে।

লাল-নীল-গেরুয়া…! ‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’!

‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।

কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

শরীর স্বাস্থ্য – Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper
2021-04-28 18:39:05
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:RT-PCR রিপোর্ট নেগেটিভ কিন্তু করোনার লক্ষণ স্পষ্ট! বিশেষ পরামর্শ এইমস প্রধানের
Next Post:স্মার্টফোন থেকে বাড়ছে আত্মহত্যার প্রবণতা! 'আন-স্মার্ট' জীবন বেছে নিন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top