• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / দিল্লিতে কমছে না মৃত্যু সংখ্যা, তবে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে সংক্রমণের চেয়ে বেশি

দিল্লিতে কমছে না মৃত্যু সংখ্যা, তবে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে সংক্রমণের চেয়ে বেশি

April 28, 2021 Category: স্বাস্থ্য সংবাদ

নিজস্ব প্রতিবেদন: এটা স্বস্তির খবর কিনা তা এই মুহূর্তে বোঝা মুশকিল। তবে সংক্রমণের গ্রাফ নিম্নমুখী। দিল্লিতে অবিরাম চিতার ধোঁয়ায় ক্লান্ত শ্মশানও।  গত ২৪ ঘণ্টায় দিল্লিতে মৃত্যু হয়েছে ৩৮১ জনের। যা গোটা করোনা পর্বে সর্বোচ্চ।

গত বছরের তুলনায় অনেক বেশি পরিমাণে দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। একই প্রবণতা রাজধানী দিল্লিতেও। সংক্রমণের পাশাপাশি মৃত্যুও বেড়েছে সে রাজ্যে। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে মৃত্যু হয়েছে ৩৮১ জনের। যা গোটা করোনা পর্বে সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ২০ হাজারে নেমে গিয়েছে। জানা গিয়েছে, যদি ৬ জন করোনা পরীক্ষা করায় , তাহলে তার মধ্যে ৩ জনই কোভিড আক্রান্ত হচ্ছেন। 

শুধুমাত্র দিল্লিতেই সক্রিয় রোগীর সংখ্যা লাখ ছুঁই ছুঁই। যার জেরে চিকিৎসা পরিকাঠামো নাজেহাল হয়ে পড়েছে। যার ফলে বিনা চিকিৎসায় মারা যেতে হচ্ছে অনেককে। কাতর অনুরোধে যেটুকু অক্সিজেন পাওয়া গিয়েছে তাই দিয়েই মোকাবিলা চলছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ২২ হাজার ৫৫ জন। 



Zee24Ghanta: Health News
2021-04-28 10:24:22
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:করোনাকালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চান? একগ্লাস মেথির জলেই হবে সমস্যার সমাধান!
Next Post:Weight Loss: করোনাকালে জিমে না গিয়েও চটজলদি ওজন কমাবে শসার এই রেসিপিগুলি…

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top