• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / সঠিকভাবে মাস্ক ব্যবহার না করলে ঝুঁকি আড়াই গুণ বেশি : আইইডিসিআর

সঠিকভাবে মাস্ক ব্যবহার না করলে ঝুঁকি আড়াই গুণ বেশি : আইইডিসিআর

April 28, 2021 Category: স্বাস্থ্য সংবাদ

সঠিকভাবে মাস্ক ব্যবহার না করলে কোভিড-১৯ আক্রান্তের ঝুঁকি আড়াই গুণ বেশি বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর)।

আইইডিসিআর দ্বারা সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন, আটলান্টা’র (ইউএস সিডিসি) সহযোগিতায় পরিচালিত ফিল্ড ইপিডেমিওলজি ট্রেনিং (এফইটিপি,বি) প্রোগ্রামের প্রশিক্ষণার্থীদের পরিচালিত এক গবেষণায় এই তথ্য জানা যায়।

আইইডিসিআর জানায়, দেশের বর্তমান কোভিড-১৯ এর প্রাদুর্ভাব বৃদ্ধির কারণ নির্ণয়ের জন্য গত ১ থেকে ২০ এপ্রিল পর্যন্ত একটি গবেষণা পরিচালনা করা হয়।

এ গবেষণায় দেশের ১৪৮ জন কোভিড-১৯ পজিটিভ রোগী ও ২৪৫ জন সুস্থ (কোভিড-১৯ নেগেটিভ) অংশগ্রহণকারীদের সাক্ষাৎকার গ্রহণ করা হয়। উপসর্গযুক্ত রোগীদের উপসর্গ আরম্ভের দিন থেকে এবং উপসর্গহীনদের নমুনা সংগ্রহ দিন থেকে আগের ১৪ দিনের মধ্যে কোভিড-১৯ সংক্রমণের সম্ভাব্য কারণগুলো পর্যালোচনা করা হয়।

ফলাফল বিশ্লেষণ করে আইইডিসিআর আরও জানায়, যারা বাসার বাইরে কখনো মাস্ক ব্যবহার করেন না তাদের মধ্যে আক্রান্তের হার শতভাগ, এবং মাস্কের ব্যবহার বৃদ্ধির সঙ্গে সঙ্গে কোভিড-১৯ সংক্রমণের আশঙ্কাও কমতে থাকে।

কোভিড-১৯ এ আক্রান্তের আশংকা শতভাগ হ্রাসের জন্য সঠিকভাবে মাস্ক ব্যবহারের পাশাপাশি অন্যান্য স্বাস্থ্যবিধি (যেমন বিনা প্রয়োজনে ভ্রমণ থেকে বিরত থাকা, জনসমাগম থেকে দূরে থাকা, অন্যদের থেকে শারীরিক দূরত্ব রেখে চলাচল করা ও নিয়মিত হাত পরিষ্কার করা ইত্যাদি) মেনে চলতে হবে।

সূত্র : আমাদের সময়
এন এ/ ২৭ এপ্রিল



স্বাস্থ্য | DesheBideshe
2021-04-28 00:08:38
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:বছরজুড়ে সঙ্গী হোক কাঁচা হলুদ-মধু, মহৌষধ হাজার রোগের – Kolkata24x7
Next Post:ইমিউনিটি বাড়াতে চাইছেন? পাতে রাখুন এই উপাদানটি – Kolkata24x7

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top