• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / স্যালাডে সারাদিন! ফল Weight Loss – Kolkata24x7

স্যালাডে সারাদিন! ফল Weight Loss – Kolkata24x7

April 27, 2021 Category: স্বাস্থ্য সংবাদ

করোনার এই কঠিন সময় আমরা অনেকেই আমাদের জীবনধারা নিয়ে চিন্তিত। সঠিক খাওয়া-দাওয়া, পুষ্টিকর খাবারের পাশাপাশি শরীরচর্চা ঠিকঠাক মতো হচ্ছে কিনা সেগুলো নিয়ে যথেষ্ট আশঙ্কা রয়েছে আমাদের অনেকেরই মনে।

তবে এই মহামারীর সময় নিজের স্বাস্থ্য রক্ষা করতে ভুলবেন না। বাড়তি ওজন যথেষ্ট ঝামেলার সেটা আলাদা করে বলার দরকার নেই। ওজন কমানোর বহু চেষ্টা অনেকেই অনেক সময় করেন। অনেক সময় তারা ব্যর্থ হন। ডায়েট, ব্যায়ামের পরেও পিছু ছাড়ে না বাড়তি ওজন। সঠিক খাদ্যাভ্যাসে শুধু যে আপনি রোগা হতে পারবেন তাই নয় আপনার শরীর থাকবে মজবুত। ফলে কোন রোগ সহজে আপনাকে আক্রমণ করতে পারবে না।

এবার আসা যাক সঠিক ডায়েটে। শিরোনাম পড়ে নিশ্চয়ই বুঝে গেছেন যে সারাদিন এর ডায়েটে থাকবে শুধুই স্যালাড। স্যালাড আপনি দিনের বিভিন্ন সময়ে গ্রহণ করবেন এবং সুস্থ থাকবেনও ওজনও নিয়ন্ত্রণে।

আরো পোস্ট-  করোনাকালে সুস্থ রাখুন ফুসফুস, করুন শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম

১. সকালে ডিমের স্যালাড: ডিম, আপেল এবং টমেটো কিউব করে কেটে নিতে হবে। এরপর সেগুলি ১ টেবিল চামচ অলিভ অয়েল, সামান্য লবন ও গোলমরিচ গুঁড়ো দিয়ে একসাথে মিশিয়ে নিতে হবে। চাইলে ধনে পাতা বা লেটুস পাতা কুচি করে কেটে এতে যোগ করতে পারেন।

২. দুপুরে চিকেন স্যালাড: অঙ্কুরিত ছোলা সারারাত ভিজিয়ে রেখে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করা মুরগির মাংস ছোট ছোট টুকরো করে নিন। শসা কেটে নিন। এরপর লেটুস, ১০/১৫ টি আঙুর, ছোলা, শসার টুকরো একসাথে দই এবং অলিভ অয়েল দিয়ে মিশিয়ে নিন। দুপুরে ভারি খাবার বাদ দিয়ে এই স্যালাড খান পেট ভরে।

৩. রাতে পাস্তা স্যালাড: ১ কাপ ম্যাকারনি, ১ কাপ ব্রকলি ছোট করে কাটা, ২ টি টমেটো কিউব করে কাটা, লবন এবং সামান্য ভিনিগার, ২৫ গ্রাম সেদ্ধ মুরগির মাংস ছোট করে কাটা এবং ১ টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে নিতে হবে প্রথমে। সেটিকে ১০ মিনিট ফ্রিজে রেখে দিন। এরপর এতে যোগ করুন সামান্য লেবুর রস। আপনার রাতের খাবার তৈরি। রাত ৮ টার মধ্যে ডিনার খেয়ে নেওয়া স্বাস্থ্যের জন্যে ভালো।

লাল-নীল-গেরুয়া…! ‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’!

‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।

কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

শরীর স্বাস্থ্য – Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper
2021-04-27 22:17:37
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:করোনাকালে সুস্থ রাখুন ফুসফুস, করুন শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম – Kolkata24x7
Next Post:বছরজুড়ে সঙ্গী হোক কাঁচা হলুদ-মধু, মহৌষধ হাজার রোগের – Kolkata24x7

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top