• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / লাইফস্টাইল / দাঁতে পোকা? অকালে ক্ষয়? স্বাস্থ্য রক্ষায় মেনে চলুন এই ৪টি সহজ উপায়

দাঁতে পোকা? অকালে ক্ষয়? স্বাস্থ্য রক্ষায় মেনে চলুন এই ৪টি সহজ উপায়

April 27, 2021 Category: লাইফস্টাইল

নিজস্ব প্রতিবেদন: প্রতিদিন অন্তত দু’বার দাঁত ব্রাশ করা জরুরি, এই কথাটা আমরা সকলেই জানি। আমরা অনেকেই দিনে দু’বার দাঁত ব্রাশ করি এবং ঘরের ছোটো শিশুদের দাঁতের যত্ন নিতে শিখিয়ে থাকি। কিন্তু তা সত্ত্বেও নানা কারণে দাঁত ও মাড়িতে ব্যাক্টেরিয়ার সংক্রমণের ফলে অকালে দাঁতের ক্ষয়, মাড়িতে ব্যথা ইত্যাদি নানা সমস্যা লেগেই থাকে।

দাঁতের ক্ষয় নিয়ে দুশ্চিন্তার অন্ত নেই! অথচ লোভোনীয় খাবারগুলোকে হাত ছাড়াও করা যাচ্ছে না, চিন্তার ভাঁজ আপনার কপালে। হরমোনের ভারসাম্যহীনতা, খাদ্য তালিকায় মিনারেল, ভিটামিন এ, ভিটামিন ডি-এর অভাব ইত্যাদি কারণে দাঁত ক্ষয়ের সমস্যা হয়। সুস্থ থাকতে দাঁতের যত্ন নেওয়া খুবই জরুরি। আসুন জেনে নেওয়া যাক দাঁতের ক্ষয় রোধ করার কয়েকটি সহজ উপায়…

১) পুষ্টিকর খাবার খান: খাদ্য তালিকায় রাখুন ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ খাবার। এসব খাবারে থাকা ফ্যাট সলিউবল প্রকৃতি দাঁতের ক্ষয় রোধে কাজ করে। শাকসবজি খাওয়ার পাশাপাশি নারকেল তেল, অ্যাভোকেডো, বাদাম ইত্যাদি স্বাস্থ্যকর চর্বি খাদ্য তালিকায় রাখুন।

২) টুথপেস্ট হোক ভেষজ: রাসায়নিক উপাদান কম থাকে এমন টুথপেস্ট ব্যবহার করুন। বাজার চলতি ভেষজ উপাদানে তৈরি প্রচুর আয়ুর্বেদিক টুথপেস্ট আছে। দাঁতের ক্ষয় রোধ  করতে এগুলোর ব্যবহার বেশি করে করুন।

৩) দাঁত পরিষ্কার রাখুন: রাতে খাওয়ার পর এবং সকালে খাওয়ার পর দাঁত ব্রাশ করুন। এক্ষেত্রে নরম টুথব্রাশ ব্যবহার করাই ভাল। দাঁত ব্রাশ করার সময় জিহ্বা পরিষ্কার করুন।

৪) মিষ্টি নৈব নৈব চ: যে কোনও রকম মিষ্টি জাতিয় খাবারকে বাদ দিতে হবে খাবার তালিকা থেকে। হু এর মতে মিষ্টি জাতিয় খাবার দাঁতের ক্ষয়ের পরিমান বহুগুণে বাড়িয়ে দেয়। তাই মিষ্টিকে বলতে হবে নৈব নৈব চ।



Zee24Ghanta: Lifestyle News
2021-04-27 18:09:23
Source link

You May Also Like…

মাইগ্রেন

মাইগ্রেন রোগীর যন্ত্রণাময় অভিজ্ঞতা

খতনা

খতনা করানোর উপযুক্ত বয়স কোনটি

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

লাউ

লাউ যেভাবে খেলে ওজন কমবে

Previous Post:একেবারে নতুন লক্ষণ এবার! হিমশিম খাচ্ছেন ডাক্তাররাও – Kolkata24x7
Next Post:মৃত্যুর পরও ‘বাবা’ হতে পারেন! মৃতের বীর্য প্রাণ তৈরি করার ক্ষমতা রাখে, বলছে গবেষণা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top