• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / সোয়াবিনের খাওয়া স্বাস্থ্যের পক্ষে কতটা ভালো, জেনে নিন – Kolkata24x7

সোয়াবিনের খাওয়া স্বাস্থ্যের পক্ষে কতটা ভালো, জেনে নিন – Kolkata24x7

April 27, 2021 Category: স্বাস্থ্য সংবাদ

সুস্বাস্থ্য বজায় রাখতে আমরা কত কিছুই না করে থাকি। খাওয়া দাওয়ার আমূল পরিবর্তন, নিয়মিত শরীর চর্চা, আরও কত কি। খাওয়া দাওয়ার ওপর সুস্বাস্থ্য অনেকাংশেই নির্ভরশীল। তেল-মশলা যুক্ত খাবার শরীরের জন্য ঠিক নয়, আবার পাশাপাশি এমন খাদ্য গ্রহণ করা প্রয়োজন যা থেকে শরীরের শক্তি ও পুষ্টি দুইয়ের যোগান মেলে। পুষ্টিবিদরা বলেন রোজকার ডায়েটে আমিষ জাতীয় খাদ্য রাখা প্রয়োজন, কারণ প্রাণিজ প্রোটিন আমাদের দেহের জন্য আবশ্যক। কিন্তু এমন অনেকেই আছেন যারা মাছ, মাংস ইত্যাদি আমিষ জাতীয় খাবার খান না। তবে তাদের ক্ষেত্রে পুষ্টির যোগান কোথা থেকে আসবে সেই প্রশ্ন স্বাভাবিক ভাবেই উঠে আসে। বিকল্প হিসেবে অনেক ক্ষেত্রে প্রোটিনের যোগান দেওয়ার ব্যাপারে দুধ, ডিম, নানা রকমের ডাল, ছোলা, সোয়াবিন, বিভিন্ন সবজির নাম উঠে আসে। এই গুলি খেলে মেটে প্রোটিনের চাহিদা।

অনেকই সোয়াবিনকে মাংসের বিকল্প হিসেবে ব্যবহার করেন, কারণ সোয়াবিন অনেকটা হাড় ছাড়া মাংসের মত খেতে। প্রতি ১০০ গ্রাম সয়াবিন প্রোটিনের পরিমাণ ৪৩ গ্রাম। তার মানে বোঝাই যাচ্ছে আমিষের বিকল্প হিসেবে সয়াবিন খাওয়াই যায়। এছাড়াও সয়াবিনে আছে আরও নানা গুণাগুণ আসুন দেখে নি।

১. সোয়াবিন হার্টের পক্ষে ভীষণভাবে উপযোগী। সোয়াবিন খেলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের সম্ভাবনা কমে। এছাড়াও সোয়াবিনে রয়েছে প্রচুর পরিমাণ পটাসিয়াম, যা উচ্চ রক্তচাপের রোগীদের ক্ষেত্রে বিশেষ উপযোগী।

২. সোয়াবিন এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ প্রোটিন। ডালের থেকে সোয়াবিনের প্রোটিনের পরিমাণ বেশি। তাই সহজেই আমিষ জাতীয় মাছ মাংসের বিকল্প হতে পারে সোয়াবিন।

৩. সোয়াবিন এর মধ্যে থাকে অসম্পৃক্ত ফ্যাট যা মানব শরীরে কোলেস্টরলের মাত্রা কমায়। এতে ভিটামিন বি ও থাকে যা লিভারের জন্য উপকারী।

৪. সোয়াবিন অ্যান্টিঅক্সিডেন্ট সম্বৃদ্ধ। যা নানা ধরনের ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। মহিলাদের রোজকার খাবারে সোয়াবিন রাখা প্রয়োজন, কারণ সোয়াবিন ব্রেস্ট ক্যান্সারের সম্ভাবনা কমায়।

৫. রক্তাল্পতা বা অ্যানিমিয়া কমাতেও সোয়াবিনের জুড়ি মেলা ভার।

লাল-নীল-গেরুয়া…! ‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’!

‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।

কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

শরীর স্বাস্থ্য – Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper
2021-04-27 13:47:29
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:ঝাঁ চকচকে সিঙ্গাপুরেই সন্ধান মিলবে অরণ্য নগরীর
Next Post:বেসরকারি হাসপাতাল ও Vaccine কেন্দ্রগুলি কীভাবে দিতে পারবে Covid টিকা, নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top