• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / গেলেই টিকা নয়, আগে CoWIN-এ নাম লেখাতে হবে ১৮-৪৫ বয়সীদের

গেলেই টিকা নয়, আগে CoWIN-এ নাম লেখাতে হবে ১৮-৪৫ বয়সীদের

April 26, 2021 Category: স্বাস্থ্য সংবাদ

নিজস্ব প্রতিবেদন: গেলেন, দেখলেন আর টিকা নিলেন! এমনটা হবে না। ১ মে থেকে ১৮ বছরের ঊর্ধ্বে সকলের জন্য চালু হচ্ছে টিকাকরণ কর্মসূচি। আর এই দফা প্রতিষেধক নিতে গেলে কোউইন (CoWIN portal) অথবা অরোগ্য সেতু অ্যাপে (Aarogya Setu) নাম নথিভুক্তকরণ বাধ্যতামূলক করল কেন্দ্রীয় সরকার। এর পাশাপাশি সকল ভ্যাকসিন সেন্টারগুলিকেও নথিভুক্ত থাকতে হবে কোউইন পোর্টালে (CoWIN portal)।          

কেন্দ্র নির্দেশিকা দিয়ে রাজ্যগুলিকে জানিয়েছে, টিকাকরণ প্রক্রিয়া নির্বিঘ্নে করার জন্য কোউইন পোর্টালে নাম নথিভুক্তকরণ আবশ্যিক।
    
১৮ থেকে ৪৫ বছর বয়সী ব্যক্তিদের টিকাকরণ নথিভুক্তকরণ শুরু হতে চলেছে ২৮ এপ্রিল।  

অনলাইনেই টিকা নেওয়ার দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে। 

ভায়ালে টিকা বেঁচে থাকলে অনসাইট নথিভুক্তকরণ করা যাবে। যাতে টিকা নষ্ট না হয়। 

কোউইনে টিকার নাম ও দর দেওয়া থাকবে। এতে বেছে নেওয়ার সুযোগ পাবেন নাগরিকরা। 
 
উৎপাদকের কাছ থেকে ভ্যাকসিন কিনতে পারবেন বেসরকারি ক্ষেত্র ও হাসপাতালগুলি।

প্রাইভেট ভ্যাকসিন সেন্টারের জন্য কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠানোর দরকার নেই রাজ্যের। 

আগের দুই দফায় যাঁরা ভ্যাকসিন নেননি, তাঁরাও সুযোগ পাবেন। 

গত ১৬ জানুয়ারি ভারতে শুরু হয়েছিল টিকাকরণ। তা ১০০ দিনে পড়ল। এখনও পর্যন্ত গোটা দেশে ১৪০,৮০২,৭৯৪ ডোজ দেওয়া হয়েছে। 

আরও পড়ুন- Doval-Sullivan কথায় কাটল জট, Covishield-র কাঁচামাল রফতানিতে রাজি আমেরিকা
  

 



Zee24Ghanta: Health News
2021-04-26 00:41:08
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:নারী না পুরুষ, কাদের শরীরে অ্যান্টিবডি বেশি তৈরি হচ্ছে… – Kolkata24x7
Next Post:লবণ খেলে হতে পারে হার্টের সমস্যা – Kolkata24x7

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top