• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / শ্বাসকষ্ট! করোনা আক্রান্তরা মেনে চলুন এই সাবধানতা – Kolkata24x7

শ্বাসকষ্ট! করোনা আক্রান্তরা মেনে চলুন এই সাবধানতা – Kolkata24x7

April 25, 2021 Category: স্বাস্থ্য সংবাদ

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ গোটা দেশে যে প্রভাব ফেলেছে তাতে সকলেই আতঙ্কিত হয়ে পড়েছে। হাসপাতালগুলিতে আই সি ইউ এবং অক্সিজেনের খামতি হওয়ার দরুন করোনা আক্রান্ত রোগীদের অবস্থা খুবই খারাপ পর্যায়ে যাচ্ছে দেশজুড়েই। এমন অবস্থায় স্বাস্থ্য কর্তৃপক্ষ মানুষকে বাড়িতে থাকার পরামর্শ দিচ্ছেন।

ডাক্তাররা এও বলছেন যে শ্বাস কষ্ট হলেও সমস্ত ব্যক্তির পক্ষে হাসপাতাল যাওয়ার দরকার নেই। যদি অক্সিমিটারে অক্সিজেন লেভেল ক্রমাগত নব্বইয়ের নিচে যেতে থাকে তাহলে সেই পরিস্থিতিতেই একমাত্র হাসপাতালে যাওয়া উচিত।

এছাড়া যাদের শুধুমাত্র শ্বাসকষ্ট হচ্ছে তাদের পক্ষে হাসপাতাল না গেলেও চলবে। তারা শুধুমাত্র কয়েকটি বিশেষ বিষয়ে নজর দেবেন। এছাড়া সবার আগে যেটা দরকার সেটা হলো অযথা আতঙ্কিত হবেন না ও আশেপাশের ব্যক্তিদের মধ্যে আতঙ্ক ছড়াবেন না।

১. এক সমীক্ষা বলছে শরীরে অক্সিজেন লেভেল কমে গেলে গ্যাস, মোমবাতি, ফায়ারপ্লেস, বিদ্যুৎ বা হিটারের কাছাকাছি যাওয়া উচিত নয়। এগুলির থেকে অন্তত ৫ ফুট দূরত্ব বজায় রাখা উচিত। কারণ এই অবস্থায় এগুলির কাছে গেলে শ্বাসকষ্ট আরো বাড়তে পারে।

আরো পোস্ট- ২৮ দিনে সাত হাজার হত্যা! হত্যাকারী ১

২. এই অবস্থায় যাদের নিঃশ্বাস-প্রশ্বাসের সমস্যা হচ্ছে তারা পেইন্ট থিনার, এরোসল স্প্রে, ক্লিনিং ফ্লুইডের মতো দাহ্যবস্তুর কাছাকাছি যাবেন না বা সেগুলো ব্যবহার করবেন না।

৩. শ্বাস-প্রশ্বাসে বিন্দুমাত্র সমস্যা হলে ভুল করেও ধূমপান করবেন না। এমনকি যারা ধূমপান করেন তাদের থেকেও নিরাপদ দূরত্ব বজায় রাখবেন। এছাড়া ঠাকুর ঘরে ব্যবহৃত সুগন্ধি ধূপকাঠির কাছাকাছি থাকবেন না।

৪. আমরা শৈশব থেকেই পড়ে আসছি যে গাছ বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং বাতাসে বিশুদ্ধ অক্সিজেন ত্যাগ করে। তাই যারা কোয়ারেন্টাইনে রয়েছেন এই সময়ে তারা বাড়িতে ইনডোর প্লান্ট অবশ্যই রাখবেন।

এলোভেরা, মানি প্ল্যান্ট, লাকি ব্যাম্বু এগুলি ঘরের ভেতরের বাতাসকে শুদ্ধ রাখে। এছাড়াও নিজেদের বাগানে বা নিজেদের বাসস্থানের আশেপাশের এলাকাতেও বৃক্ষরোপণ করতে শুরু করুন। প্রাকৃতিকভাবেই আমরা নিজেদের চারপাশে একটি সুস্থ বলয় তৈরি করতে পারি।

লাল-নীল-গেরুয়া…! ‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’!

‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।

কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

শরীর স্বাস্থ্য – Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper
2021-04-25 22:07:28
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:শরীর-মনের কামনা-বাসনা জাগাতে সক্রিয় করুন অক্সিটোসিন হরমোন!
Next Post:দৈনিক ১৬ হাজারের কাছাকাছি Covid আক্রান্ত রাজ্যে, মৃতের সংখ্যা ৫০ পার

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top