• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / ক্ষুধা পেটে সিদ্ধান্ত নিলেই ফল হবে মারাত্মক! – Kolkata24x7

ক্ষুধা পেটে সিদ্ধান্ত নিলেই ফল হবে মারাত্মক! – Kolkata24x7

April 25, 2021 Category: স্বাস্থ্য সংবাদ

জীবন পথটি আমাদের ব্যাঁকা। সেই পথে কোথায় কোন বাঁক আছে তা আমরা নিজেরাই জানি না। প্রতিটা বাঁকে লুকিয়ে থাকে বিপদ। তাই বাঁক না বুঝে চলার পথে আমাদের ছোট-বড় সব ধরনের অনেক সিদ্ধান্তই নিতে হয়। কখন কোন সিদ্ধান্ত নিতে হবে এর বেশিরভাগই আগে থেকে জানা আমরা বুঝতে পারি না। কারণ কখন কী পরিস্থিতি আসবে তা আমরা জানি না।

কিন্তু এখন থেকে সেটা জানতে হবে, নয়ত পস্তাতে হতে পারে। অবাক হচ্ছেন তো? সেটা হওয়াটাই স্বাভাবিক। আসলে সম্প্রতি এক সমীক্ষা করা হয় যেখানে দেখা গেছে যে ক্ষুধা পেটে জীবনের গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিলে ভবিষ্যতে তা নিয়ে আফসোসের শেষ থাকে না। অর্থাৎ সিদ্ধান্তটি সবক্ষেত্রে সঠিক নাও হতে পারে।

এই সংক্রান্ত এক বিশেষ গবেষণাও করা হয়েছিল। এতে যারা অংশ নিয়েছিল তাদেরকে প্রথমে দু’ভাগ করা হয়। এক দলকে একবার ভরা পেটে, পরের বার খালি পেটে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়। এর থেকে দেখা যায়, খালি পেটে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাৎক্ষণিক ভালো মন্দ খেয়াল রেখে তারা সিদ্ধান্ত নেন। অর্থাৎ সব ক্ষেত্রে সেই সিদ্ধান্ত ভালো বা ঠিক নাও হতে পারে।

আরো পোস্ট-  বিধবাদের এই গ্রামে যাবেন নাকি…

আবার পেট ভরা থাকলে তারা তখন ঠাণ্ডা মাথায় ভবিষ্যতের কথা চিন্তা করতে পারেন। তাই সেই কথা মাথায় রেখে তারপর তারা যে সিদ্ধান্ত নিয়েছেন, সেটি আর পরিবর্তনের প্রয়োজন হয়নি।

এই গবেষণার দায়িত্বে থাকা এক বিশেষজ্ঞ বলেন যে বড় হোক বা ছোট সিদ্ধান্ত, খালি পেটে বা ক্ষুধার্ত অবস্থায় তা নিলে সেই সিদ্ধান্ত সবসময় সঠিক হয় না। উদাহরণ হিসেবে তিনি বলেন যে আমাদের খুব খিদে পেলে আমরা অনেক সময় সামনে সুপারমার্কেট দেখতে পেলে ভালো বা মন্দ না ভেবেই সেখান থেকে খাবার কিনে ফেলি। খাবার পচা হোক বা বাসি তা ভাবি না।

অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে, সে সব খাবার আদৌ স্বাস্থ্যকর হয় না ও তাতে আমাদের ক্ষতি হয়ে থাকে। খুব গুরুত্বপুর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রেও তাই।

লাল-নীল-গেরুয়া…! ‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’!

‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।

কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

শরীর স্বাস্থ্য – Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper
2021-04-25 18:24:46
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:without meat! Alternative food soybeans I মাংস ছাড়াই আমিষ!বিকল্প সয়াবিনে
Next Post:Fact Check: পিরিয়ডস চলাকালীন করোনার টিকা নেওয়া যাবে? ধোঁয়াশা কাটাল কেন্দ্র

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top