• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / সুস্থ থাকতে কাউন চালের বালিশ ছাড়া ঘুমাবেন না – Kolkata24x7

সুস্থ থাকতে কাউন চালের বালিশ ছাড়া ঘুমাবেন না – Kolkata24x7

April 25, 2021 Category: স্বাস্থ্য সংবাদ

ঘুম ছাড়া আমরা সুস্থ থাকতে পারি না। সুস্থ থাকতে প্রতিদিন আমাদের অন্তত সাত ঘণ্টা ঘুম প্রয়োজন। তবে এটাও অনেকেই মানবেন যে ভালো ঘুমের জন্য সকলেরই চাই আরামদায়ক বিছানা, বালিশ আর শান্ত পরিবেশ। বিশেষ করে বালিশ ঠিকঠাক না হলে অনেকেই শান্তিতে ঠিক মতো ঘুমোতে পারেন না।

বালিশের উচ্চতা এমন হওয়া উচিত, যাতে কাঁধ বা ঘাড় না বাঁকিয়ে মোটামুটি সোজা বা সমান্তরাল রেখে শুতে পারি আমরা। এতে পরের দিন ঘুম থেকে উঠে ঘাড় বা মাথায় ব্যথা হয় না। তুলো, ফোম বা ফাইবার দিয়ে বানানো বালিশেই সাধারণত আমরা ঘুমাই। তবে এসব বালিশ ব্যবহারে মেরুদণ্ডের অবস্থান ঠিক থাকে না এটাও জেনে রাখুন।

এর ফলে এগুলো তেমন স্বাস্থ্যকরও নয়। সুস্থ থাকতে ব্যবহার করতে পারেন কাউনের চালের বালিশ। কাউনের চাল ফাইবার বা আঁশ জাতীয় এক প্রকার শস্য। এই চাল আমাদের হজমের সমস্যা দূর করে এবং দেহে দীর্ঘসময় ধরে শক্তির প্রবাহ দিয়ে থাকে। কিন্তু এই কাউনের চাল দিয়ে বানানো বালিশে আলাদা কী থাকে? না জানলে এখুনি পড়ে নিন।

আরো পোস্ট-  কাপড়ের মাস্ক যারা পরছেন তারা এগুলি মানছেন তো…

১. এতে থাকে ছোট ছোট দানা। এর ফলে মাথায় আপনা আপনি ভালো ম্যাসাজ হয় ও রক্তচলাচল ভালো থাকে সারা শরীরে।

২. ঘুম ভালো না হলে মেজাজ খিটখিটে হয়ে যায় কিন্তু এই বালিশ ব্যবহার করলে তা আমাদের মাথা ব্যথা এবং অবসাদ দূর করে রাখে।

৩. এই বিশেষ প্রকারের বালিশটি ঘাড় ও মেরুদণ্ডের অবস্থান ঠিক রাখে।

৪. এর মাধ্যমে আমাদের সারা শরীরে বাতাস চলাচল করে ও ভালো ঘুম হয়।

বালিশ তৈরি করতে এক কেজির মতো কাউন ব্যবহার করতে হবে। এই বালিশে সুতি কাপড়ের আরামদায়ক কভার দিয়ে দেবেন। আর মাঝে মাঝেই কভার কেচে নিয়ে রোদে দিতে হবে বালিশটি। এভাবেই নিজের মানসিক ও শারীরিক সুস্থতার জন্যে আজ থেকেই ব্যবহার করুন স্বাস্থ্যকর কাউনের বালিশ।

লাল-নীল-গেরুয়া…! ‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’!

‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।

কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

শরীর স্বাস্থ্য – Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper
2021-04-25 01:20:39
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:কাপড়ের মাস্ক যারা পরছেন তারা এগুলি মানছেন তো… – Kolkata24x7
Next Post:বিয়ের পরে বেড়ে গিয়েছে ওজন! নিয়ন্ত্রণ করুন এভাবে – Kolkata24x7

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top