• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / লাইফস্টাইল / গরমে সুস্থ থাকতে পাতে পড়ুক রকমারি স্যালাড!

গরমে সুস্থ থাকতে পাতে পড়ুক রকমারি স্যালাড!

April 22, 2021 Category: লাইফস্টাইল

হাইলাইটস

  • এই গরমে যেমন প্রচুর পরিমাণে জল খাওয়া প্রয়োজন, ঠিক তেমনি ফল খাওয়া প্রয়োজন৷
  • রসালো ফল শরীরকে ঠাণ্ডা রাখতে সাহায্য করে৷ কিন্তু রোজ এক বাটি ফল খেতে বোরিং লাগে৷
  • তর চেয়ে বরং বিভিন্ন মরসুমি ফলের মিশ্রণে একটি পুষ্টিকর এবং সুস্বাদু ফ্রুট স্যালাড তৈরি করে নিন৷
  • এটি খেলে আপনি এবং আপনার পরিবার সুস্থ থাকবেন৷

এই সময় ডিজিটাল ডেস্ক: এই গরমে যেমন প্রচুর পরিমাণে জল খাওয়া প্রয়োজন, ঠিক তেমনি ফল খাওয়া প্রয়োজন৷ রসালো ফল শরীরকে ঠাণ্ডা রাখতে সাহায্য করে৷ কিন্তু রোজ এক বাটি ফল খেতে বোরিং লাগে৷ তর চেয়ে বরং বিভিন্ন মরসুমি ফলের মিশ্রণে একটি পুষ্টিকর এবং সুস্বাদু ফ্রুট স্যালাড তৈরি করে নিন৷ এটি খেলে আপনি এবং আপনার পরিবার সুস্থ থাকবেন৷

আপেল বেরি ক্রিম স্যালাড
কথায় আছে, ‘অ্যাপেল কিপস ডক্টর অ্যাওয়ে৷’ আপেল দিয়ে তৈরি হবে সুস্বাদু ডিশ৷ নাম আপেল বেরি ক্রিম স্যালাড৷ উপকরণ হিসাবে লাগবে দু’কাপ কুচানো আপেল, পাকা কলা (কাটা), এক কাপ স্ট্রবেরি, এক কাপ আখরোট, এক কাপ দই, তিন থেকে চার চা চামচ মতো দারুচিনি গুঁড়ো৷

পদ্ধতি- আপেল, কলা, স্ট্রবেরি, আখরোট একসঙ্গে একটি বাটিতে মিশিয়ে নিন৷ এরপর তার মধ্যে দই দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিন৷ সব শেষে দারুচিনি গুঁড়ো ছড়িয়ে পরিবেশন করুন৷

কুকি ফ্রুট স্যালাড
এটি তৈরি করতে লাগবে দু’কাপ ভ্যানিলা পুডিং, কমলালেবু, বেদানা, চকলেট কুকি৷

পদ্ধতি-একটা পাত্রে পুডিং নিয়ে তার মধ্যে কমলালেবুর কোয়া দিয়ে ভালো করে মিশিয়ে নিন৷ এরপর কুকিগুলো ভেঙে তার উপর ভালো করে ছড়িয়ে দিন৷ এবার এক সঙ্গে সব উপকরণ ভালো করে মেশান৷ সবশেষে বেদানা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন৷

ফ্লাফি ফ্রুট স্যালাড
যার উপকরণ দু’টি পাকা কলা, দই, একটি পাতিলেবু, অল্প পরিমাণ আখরোট৷ প্রথমে কলাগুলো সামান্য কেটে নিয়ে দইয়ের সঙ্গে মিশিয়ে নিন৷ এবার পাতিলেবু রস করে মিশ্রণে ঢেলে খুব ভালো করে মিশিয়ে নিন৷ ব্যস! আপনার সুস্বাদু ফ্লাফি ফ্রুট স্যালাড তৈরি৷ শুধু পরিবেশনের আগে আখরোট ব্যবহার করুন৷

মিক্স ফ্রুট স্যালাড
এটি কিন্তু বেশ হিট স্যালাডের ডিশ৷ এটি বানাতে লাগবে কমলালেবু, বেদানা, যে কোনও বেরি জাতীয় ফল, আপেল, শসা, গাজর, মেয়োনিজ, কাজুবাদাম ও কিশমিশ৷ প্রথমে সব ফল কেটে একসঙ্গে পাত্রে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো মেয়োনিজ দিয়ে ভালো করে মিশিয়ে নিন৷ এরপর ফ্রিজে রেখে ঠাণ্ডা করে নিন৷ শুধু পরিবেশনের সময় কাজু ও কিশমিশ ছড়িয়ে দিতে একেবারেই ভুলবেন না৷

টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের YouTube পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।

Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-04-22 18:48:38
Source link

You May Also Like…

মাইগ্রেন

মাইগ্রেন রোগীর যন্ত্রণাময় অভিজ্ঞতা

খতনা

খতনা করানোর উপযুক্ত বয়স কোনটি

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

লাউ

লাউ যেভাবে খেলে ওজন কমবে

Previous Post:প্রশ্বাসের সমস্যায় এই ঘরোয়া কৌশল একদম নয় – Kolkata24x7
Next Post:বয়স ৩০ হতে চলেছে…এই উপায়ে নিয়ন্ত্রণে রাখুন ওজন – Kolkata24x7

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top