• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / সুস্থ থাকতে শুধু ডায়েট নয়, নজর রাখুন এদিকেও – Kolkata24x7

সুস্থ থাকতে শুধু ডায়েট নয়, নজর রাখুন এদিকেও – Kolkata24x7

April 22, 2021 Category: স্বাস্থ্য সংবাদ

সময়ের সঙ্গে ছুটে চলেছে আমাদের জীবন। কাজের চাপ নানা রকম দায়িত্ব সামলে নিজের দিকে তাকানোর সময় নেই। কাজের চাপে খাওয়া দাওয়ার অনিয়ম, পর্যাপ্ত ঘুম না হওয়া কে গুরুত্ব না দিয়ে মেশিনের মত ছুটে চলেছি আমরা। ক্রমাগত এই অনিয়মের ফলে ক্রমশ ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের শরীর। খাওয়া দাওয়ার অনিয়মে
বাড়ছে ওজন, নিয়মিত শরীর চর্চার অভাবে শরীরে দানা বাঁধছে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের মত রোগ।

চিকিৎসকদের মতে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নিয়মিত শরীর চর্চা ভীষণ আবশ্যক। নইলে হতে পারে মারাত্বক ফল। অনেকেরই শরীর চর্চার ক্ষেত্রে অনীহা দেখা যায়। এখন তাদের ক্ষেত্রে শারীরিক ভাবে সুস্থ থাকার
উপায় কি? উপায় নিয়মিত হাটা। প্রত্যেকদিন যদি শুধুমাত্র নিজের ভালো থাকার তাগিদে নিজের কর্ম ব্যস্ত
জীবন থেকে একটু সময় ব্যয় করে হাঁটতে পারেন তবে আপনি বিবিধ সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। নিয়মিত হাঁটা খুবই উপকারী।আসুন দেখেনি নিয়মিত হাঁটলে কি কি উপকার পাওয়া যায়

ক্যালরি কমাতে সাহায্য: নিয়মিত জোরে বেশ কিছুক্ষন হাঁটলে খাওয়া দাওয়ার অনিয়মে দেহে জমে থাকা
অতিরিক্ত ক্যালরি ক্ষয় হয়। তেল জাতীয় খাবার, জাঙ্ক ফুড খেয়ে আমাদের শরীরে অনেক ক্যালরি জমে।
নিয়মিত হাঁটলে এই ক্যালরি ঝরিয়ে ফেলে সুন্দর সুঠাম শরীরের অধিকার হওয়া যায়। কমে ওজন। আর ওজন
কমলে নানাবিধ শারীরিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

হার্ট ভালো রাখতে: হাঁটা হার্টের জন্য ভীষণ উপকারী। প্রত্যেক দিন ৩০ করে সপ্তাহে ৫ দিন হাঁটলে করোনারি হার্টের রোগের সম্ভাবনা প্রায় ১৯% কমে যায়। জোরে হাঁটলে হার্টের পাম্প করার প্রবণতা বারে। যা হার্টকে ভালো রাখতে সাহায্য করে।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে: যাঁরা ডায়াবেটিস বা ব্লাড সুগারের সমস্যায় ভুগছেন নিয়মিত হাঁটলে সেই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে থাকে। একটি গবেষণায় পাওয়া গেছে ডায়াবেটিসের
রোগীদের দিনে প্রত্যেক বার খাবার খাওয়ার পর ১৫ মিনিট হাঁটলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে।

জয়েন্টের ব্যথা কমে: নিয়মিত হাঁটলে দেহের বিভিন্ন জয়েন্টের স্থিতিস্থাপকতা বজায় থাকে। হাড়ের জয়েন্ট
গুলি শক্তিশালী হয়। ফলে যারা জয়েন্টের ব্যথায় ভোগেন তাদের কষ্ট অনেকটা লাঘব হয়।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে: করোনার সময় চিকিৎসকরা সব সময় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির কথা বলে। হাঁটলে আপনার দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। ফলে করোনা সহ অন্যান্য রোগে আক্রান্ত
হওয়ার প্রবণতা কমে।

লাল-নীল-গেরুয়া…! ‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’!

‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।

কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.


করোনা পরিস্থিতির জন্য থিয়েটার জগতের অবস্থা কঠিন। আগামীর জন্য পরিকল্পনাটাই বা কী? জানাবেন মাসুম রেজা ও তূর্ণা দাশ।

শরীর স্বাস্থ্য – Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper
2021-04-22 11:25:51
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:Earth Day 2021: কেটে যাক সকল জরা- ব্যাধি, পুনরুদ্ধারের আহ্বানে সুন্দর হোক ধরিত্রী!
Next Post:COVID ভ্যাকসিন নেওয়ার পর কি এক্কেবারেই অ্যালকোহল ছোঁয়া যাবে না? কী বলছে গাইডলাইন, জানুন…

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top