• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / লাইফস্টাইল / টক, ঝাল না মিষ্টি! গর্ভাবস্থায় আপনার পছন্দের খাবারই প্রিয় আপনার সন্তানেরও

টক, ঝাল না মিষ্টি! গর্ভাবস্থায় আপনার পছন্দের খাবারই প্রিয় আপনার সন্তানেরও

April 20, 2021 Category: লাইফস্টাইল

হাইলাইটস

  • গর্ভে যে অ্যামনিওটিক ফ্ল‌ুইড নির্গত হয়, সেটাই গর্ভস্থ শিশু গ্রহণ করে।
  • হবু মা যে খাবার খাচ্ছেন, তার স্বাদ অ্যামনিওটিক ফ্ল‌ুইডের সঙ্গে মিশে যায়।

এই সময় জীবন যাপন ডেস্ক: গর্ভাবস্থা মহিলাদের জীবনের একটা বিশেষ সময়। নিজের শরীরের অভ্যন্তরে আর একটা প্রাণ বেড়ে উঠছে, এই চিন্তাটাই অত্যন্ত উত্তেজক অনেক মহিলার কাছে। তবে এই সময়টা আরও বেশি গুরুত্বপূর্ণ কারণ এই সময় হবু মা যা করেন, যা ভাবেন এবং যা খান, তার প্রভাব তাঁর গর্ভস্থ সন্তানের ওপর নানা ভাবে প্রভাব ফেলে।

গর্ভাবস্থায় সময় যত এগোয়, ততই ক্ষিদে বাড়তে থাকে মহিলাদের। তাঁদের মাসল ও হাড় শিশুকে সুরক্ষা ও আরাম দেওয়ার জন্য তৈরি হয়ে যায়। গর্ভে থাকাকালীনই টেস্ট বাড তৈরি হয়ে যায় শিশুর। গর্ভবতী মহিলারা যা খান, তার সবকিছুরই স্বাদ গ্রহণ করার ক্ষমতা গর্ভস্থ সন্তানের তৈরি হয়ে যায়। গর্ভাবস্থার ১৪ থেকে ১৬ সপ্তাহের মধ্যে শিশু খাবারের স্বাদ বুঝতে শুরু করে। এই কারণেই বেশিরভাগ ক্ষেত্রে সন্তানের খাবারের পছন্দ অপছন্দ তার মায়ের মতো হয়।

আমরা কোন খাবার খেতে পছন্দ করি, তা আমাদের জিভ ও মস্তিষ্কের ওপর নির্ভরশীল। যখন কোনও খাবারের স্বাদ আমাদের পছন্দ হয়, তা তখনই মস্তিষ্ক জিভকে জানিয়ে দেয়। একই ভাবে গর্ভস্থ শিশুর মস্তিষ্কও মায়ের থেকে পাওয়া খাবারের স্বাদ সম্পর্কে তার জিভকে জানায়। গর্ভাবস্থার আট সপ্তাহ থেকে শিশুর টেস্ট বাড তৈরি হতে শুরু করে। এই সময় থেকেই গর্ভস্থ সন্তান কোন খাবারটা মিষ্টি, কোনটা নোনতা, কোনটা টক তা বুঝতে পারে।

গর্ভে যে অ্যামনিওটিক ফ্ল‌ুইড নির্গত হয়, সেটাই গর্ভস্থ শিশু গ্রহণ করে। হবু মা যে খাবার খাচ্ছেন, তার স্বাদ অ্যামনিওটিক ফ্ল‌ুইডের সঙ্গে মিশে যায়। খাবারের পুষ্টিগুণও এই অ্যামনিওটিক ফ্ল‌ুইডে মিশে থাকে। শিশু যত বড় হতে থাকে তত বেশি পরিমাণ অ্যামনিওটিক ফ্ল‌ুইড সে পান করে। গর্ভাবস্থার সাত মাসে গর্ভস্থ শিশু দিনে এক লিটার অ্যামনিওটিক ফ্ল‌ুইড পান করে। তার টেস্ট বাডও এই সময় অনেক বেশি উন্নত হয়।

গর্ভাবস্থায় চুলকুনিতে অস্থির হয়ে যাচ্ছেন? অবহেলা করলে বিপদ হতে পারে!
শিশুরা যে মিষ্টি খাবার বেশি পছন্দ করে, তার কোনও বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। তবে মিষ্টির মধ্যে প্রচুর এনার্জি থাকে। মায়ের দুধের স্বাদও মিষ্টি। সেই কারণেই হয়তো শিশুরা দুধের জিনিস খেতে বেশি পছন্দ করে। তাই গর্ভবতী মহিলাকে বেশি করে স্বাস্থ্যকর খাবার খেতে হবে। না হলে পরে সন্তানকে স্বাস্থ্যকর খাবার খাওয়াতে অনেক সমস্যা হতে পারে।

বেশি বয়সে মাতৃত্ব! কত দেরি করে গর্ভধারণ করলে সত্যিই দেরি হয়ে যাবে?
টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের YouTube পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।

Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-04-20 17:00:56
Source link

You May Also Like…

মাইগ্রেন

মাইগ্রেন রোগীর যন্ত্রণাময় অভিজ্ঞতা

খতনা

খতনা করানোর উপযুক্ত বয়স কোনটি

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

লাউ

লাউ যেভাবে খেলে ওজন কমবে

Previous Post:ডায়াবিটিসের রক্ষা কবচ কালো জামের বীজ, কেমন করে ব্যবহার করবেন? জানুন …
Next Post:একলা ঘরের দেশে একলা থাকার অভ্যাস ছাড়ুন খুব সহজে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top