• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / রাতারাতি বেড়ে যাচ্ছে ওজন, কারণ কি? জেনে নিন – Kolkata24x7

রাতারাতি বেড়ে যাচ্ছে ওজন, কারণ কি? জেনে নিন – Kolkata24x7

April 20, 2021 Category: স্বাস্থ্য সংবাদ

ওজন বেড়ে যাওয়া আজকের যুগে অনেকেরই সমস্যার কারণ। অনিয়ন্ত্রিত ওজন বৃদ্ধি যেমন স্বাস্থ্যের পক্ষে খারাপ তেমনই বাড়তি ওজন ডেকে আনে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্টের রোগ, শ্বাস কষ্ট জাতীয় নানা শারীরিক রোগ। তাই ওজন কমানো ভীষণ ভাবে প্রয়োজনীয়। ওজন কমানোর জন্য আমরা শারীরিক কসরতের পাশাপাশি বাইরের খাবার পরিত্যাগ, কত কিছুই না করে থাকি, কিন্তু তারপরও আশানুরূপ ফল পাননা।

অনেক সময় আবার দেখা যায় যে সকাল বেলা ঘুম থেকে উঠেই আপনি দেখেন যে আপনার ওজন কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। আপনি ভেবেই অবাক যে আগের দিন তো সব ঠিকই ছিল হঠাৎ করে এই ওজন বৃদ্ধির কারণ কি! এখানেই বলে রাখা ভালো শুধু আপনি একা নন, এমন অনেকই আছেন যারা দীর্ঘ দিন ধরে ওজন কমানোর চেষ্টা করছে তাদের অনেকের ক্ষেত্রেও এই প্রবনতা লক্ষ্য করা গেছে। এটা একেবারেই অস্বাভাবিক কিছু নয়, হঠাৎ এই ওজন বৃদ্ধির কারণ জানলে এটা প্রতিরোধ করাও সম্ভব। প্রথমত যেটা মনে রাখতে হবে, এই রকম হলে আতঙ্কিত হওয়া চলবে না। পুষ্টিবিদদের মতে রাতারাতি এই ধরনের ওজন বৃদ্ধি হলে খুব সহজেই সেটা কমিয়ে ফেলা সম্ভব। তার জন্য নির্দিষ্ট কিছু বিষয় সম্পর্কে অবগত হতে হবে।

১. আপনি যদি আগের রাতে মদ খেয়ে থাকেন এবং সারাদিন খুব কম পরিমাণ জল খেয়ে থাকেন তবে এরম ওজন বৃদ্ধি সম্ভব। অ্যালকোহল জাতীয় পদার্থ জল ধরে রাখে, আপনার জল খাওয়ার পরিমাণ কম হলে দেহের বাকি অংশ থেকে জল জমে ওজন বাড়িয়ে তোলে।

২. কম ও অপর্যাপ্ত ঘুম এই সমস্যার জন্য দায়ী হতে পারে। কম ঘুম একজন ব্যক্তির অতিরিক্ত খাবার খাওয়ার প্রবনতা বাড়িয়ে তোলে যার ফলে এই ধরনের সমস্যা দেখা দেয়।

৩. মানসিক ভাবে অতিরিক্ত চাপের মধ্যে দিয়ে গেলে এই রকম অস্বাভাবিক ওজন বৃদ্ধি হতে পারে। অতিরিক্ত স্ট্রেস ফ্যাট জাতীয় পদার্থ দেহে জমতে সাহায্য করে।

৪. মহিলাদের ক্ষেত্রে পিরিয়ড শুরু হওয়ার আগে এই ধরনের ঘটনা ঘটতে পারে। প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোমের সময় দেহে জলের পরিমাণ বৃদ্ধি পায় যার ফলে ওজনের বৃদ্ধি হয়

৫. অতিরিক্ত রাতে ডিনার করলে ওজন বৃদ্ধির এই প্রবণতা বৃদ্ধি পায়। তাই সঠিক সময়ে রাতের খাবার খেয়ে নেওয়া আবশ্যিক।

লাল-নীল-গেরুয়া…! ‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’!

‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।

কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.


করোনা পরিস্থিতির জন্য থিয়েটার জগতের অবস্থা কঠিন। আগামীর জন্য পরিকল্পনাটাই বা কী? জানাবেন মাসুম রেজা ও তূর্ণা দাশ।

শরীর স্বাস্থ্য – Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper
2021-04-20 20:46:00
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:দাঁতে ব্যথার কিছু ঘরোয়া সমাধান – Kolkata24x7
Next Post:করোনার দ্বিতীয় ঢেউয়ে কেন বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা, কি বলছেন চিকিৎসকরা – Kolkata24x7

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top