• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / করোনার বিরুদ্ধে লড়াইয়ে দারুন কাজ দেয় এক টুকরো হলুদ – Kolkata24x7

করোনার বিরুদ্ধে লড়াইয়ে দারুন কাজ দেয় এক টুকরো হলুদ – Kolkata24x7

April 20, 2021 Category: স্বাস্থ্য সংবাদ

নয়াদিল্লি : আয়ুর্বেদ শাস্ত্রে প্রাচীন কাল থেকেই হলুদকে রোগ প্রতিরোধক ও জীবাণুনাশক হিসেবে হয়ে আসছে এছাড়াও, রান্নার ক্ষেত্রে যদি শুকনো হলুদ বেটে নিয়ে রান্নায় ব্যবহার করা হয় তো খুব ভালো হয়। পাশাপাশি, সকালে খালিপেটে এক ইঞ্চি পরিমাণে কাঁচা হলুদ সামান্য আখের গুড় দিয়ে খেয়ে এক গ্লাস গরম জল খেলে শরীরের সব দূষিত পদার্থ বেরিয়ে যায়। শুকনো হলুদের গুঁড়োতে রয়েছে প্রচুর পরিমাণে কারকিউমিন যৌগ, যেটিএকটি অ্যান্টিঅক্সিডেন্ট।

রোজ ঘুম থেকে উঠে খালি পেটে যদি এক টুকরো কাঁচা হলুদ চিবিয়ে খাওয়া যায় তার শারীরিক গুনগুন প্রচুর। অনেক সময় হলুদকে মিরাকল হারব্ বা অলৌকিক ঔষধি বলা হয়ে থাকে। কাঁচা হলুদে রয়েছে ভিটামিন সি। সুতরাং রোজ নিয়ম করে কাঁচা হলুদ খাওয়া ও রান্নায় হলুদ ব্যবহার করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। সাধারণ জ্বর, সর্দি, হাঁচি-কাশিতে হলুদ ভীষণভাবে কার্যকারী। বিজ্ঞানীরা বলে থাকেন, হলুদ হল অসুখবিসুখের বিরুদ্ধে লড়াই এর এক অন্যতম প্রাকৃতিক উপাদান। এছাড়াও, হলুদের অ্যান্টিভাইরাল, অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াললের মতো বৈশিষ্ট্য রয়েছে।
তবে, হলুদ আপনাকে করোনা ভাইরাসের হাত থেকে বাঁচাতে সক্ষম এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি।

প্রত্যেকদিন ভারতে করোনা আক্রান্তের সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ার সাথে সাথে এই রোগ এবং এটির চিকিৎসা সম্পর্কে প্রচুর পরিমাণে ভুল তথ্য হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে প্রচারিত হচ্ছে। জার্নাল অব জেনারেল ভাইরোলজি দ্বারা প্রকাশিত এক সমীক্ষায় দেখা গিয়েছে, হলুদে থাকা কার্কুমিন যৌগ ট্রান্সমিসিবল গ্যাস্ট্রোএন্টেরাইটিস ভাইরাস (টিজিইভি) এর উপর একটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে।

হলুদে অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্য থাকা সত্ত্বেও এমন কোনও প্রমাণ নেই যে এটি আপনাকে করোনা ভাইরাসের বিরুদ্ধে সুরক্ষা যোগাবে। এটির বিরুদ্ধে আপনার প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য অবশ্যই স্বাস্থ্যকর খান। তবে,হলুদে রয়েছে অ্যান্টিভাইরাল, অ্যান্টি-ইনফ্লেমেটরি, অ্যান্টিঅক্সিডেন্টস এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল এর মতো বৈশিষ্ট্যে। সেক্ষেত্রে আপনি হলুদ সেবন করতে পারেন। পাশাপাশি  সামাজিক দূরত্ব বজায় রাখুন, সর্বদা জনসমক্ষে বেরোনোর ​​সময় একটি মাস্ক ব্যাবহার করুন এবং নিজেকে করোনা ভাইরাসের সংক্রমন থেকে রক্ষা করতে অবশ্যই টিকা গ্রহণ করুন।

লাল-নীল-গেরুয়া…! ‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’!

‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।

কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.


করোনা পরিস্থিতির জন্য থিয়েটার জগতের অবস্থা কঠিন। আগামীর জন্য পরিকল্পনাটাই বা কী? জানাবেন মাসুম রেজা ও তূর্ণা দাশ।

শরীর স্বাস্থ্য – Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper
2021-04-20 19:29:21
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:মূর্তির উচ্ছাস রকি আইল্যান্ড
Next Post:দাঁতে ব্যথার কিছু ঘরোয়া সমাধান – Kolkata24x7

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top