• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / লাইফস্টাইল / বয়সে বড় বিবাহিত মহিলার সঙ্গে বন্ধুত্ব! জেনে নিন ৫ টিপস

বয়সে বড় বিবাহিত মহিলার সঙ্গে বন্ধুত্ব! জেনে নিন ৫ টিপস

April 20, 2021 Category: লাইফস্টাইল

হাইলাইটস

  • বিয়ের ক্ষেত্রে এখন বয়স আর কোনও বাধা নয়।
  • সোশ্যাল মিডিয়ার দৌলতে বন্ধুত্বের সুযোগ এখন সর্বত্র

এই সময় জীবনযাপন ডেস্ক: কথায় বলে বৌদির সঙ্গে ঠাকুরপোদের সম্পর্ক কিন্তু দারুণ জমে। একেবারে বন্ধুর মতো। দেওররা মন খুলে কথা বলতে পারেন বৌদিদের সঙ্গে। তবে বিবাহিত মহিলা এবং বয়সে একটু বড় মহিলাদের প্রতি ছেলেদের আকর্ষণের উদাহরণ গুচ্ছের। সিলভার স্ক্রিনেও তার প্রতিফলন কম নেই। যদিও বিয়ের ক্ষেত্রে এখন বয়স আর কোনও বাধা নয়। সোশ্যাল মিডিয়ার দৌলতে বন্ধুত্বের সুযোগ এখন সর্বত্র। এমনই কোনও বয়সে বড় বিবাহিত মহিলাকে আপনার মনে ধরেছে? গড়ে তুলুন সুস্থ বন্ধুত্ব। রইল তেমনই কিছু পরামর্শ-

প্রশংসা করুন- যে কোনও মানুষই নিজের প্রশংসা শুনতে ভালোবাসেন। এছাড়াও প্রশংসা শুনলে কাজে উৎসাহ বাড়ে। আর তাই সুযোগ পেলেই পছন্দের মানুষের প্রশংসা করুন। তাঁর সাজ, তাঁর স্বভাবের তারিফ করুন। দেখবেন সহজ সুন্দর বন্ধুত্ব তৈরি হবে। ভালো বন্ধু তৈরির ক্ষেত্রে সবাই আগ্রহী থাকেন।

একসঙ্গে ভালো সময় কাটান- কাজ, স্বামী, সংসারের জাঁতাকলে পড়ে বিবাহিত মহিলারাও একটু নিজেদের মতো করে সময় কাটাতে চান। আর তাই সুযোগ পেলে তাঁদের সঙ্গে আড্ডা দিন। কফি খেতে যান। মজার কথা বলুন। দেখবেন ভালো সময় কাটবে। দুজনের মধ্যেই তৈরি হবে বন্ডিং।

সামগ্রিক পরিস্থিতি নিয়ে কথা বলুন- দেশের অর্থনীতি, রাজনীতি এখন হট টপিক। এসব নিয়েও আলোচনা করতে পারেন। কারণ শাশুড়ি সংসারের কোন্দলের বাইরে বেরিয়ে এই সমস্ত বিষয় তাঁরা অনেক বেশি কথা বলেন। বলতে চান নিজেদের কথা। আর মনমতো সঙ্গী পেলে খুশি তো হনই।
পুরনো রাগ-অভিমান ভুলে সম্পর্কে হোক নতুন শুরু…
কথা শুনুন- বাড়ির সদস্যের মতোই তাঁর কথা শুনুন। তিনি কী বলতে চাইছেন, কেন বলছেন এসব মন দিয়ে শুনুন। কোনও সমস্যার কথা বললে তা সমাধানের চেষ্টা করুন। এতে তাঁর আপনার প্রতি ভালো ধারণা জন্মাবে। সেই সঙ্গে পাশে থাকার আশ্বাস দিন। এতে তিনি তাঁর না বলা কথা আরও বেশি করে বলবেন এবং কোথাও গিয়ে তৈরি হবে বিশ্বাস।

কৃতিত্বের প্রশংসা করুন- ধরা যাক কোনও ভালো কাজের জন্য তিনি কোনও পুরষ্কার পেয়েছেন। বা নামী কোনও সম্মান পেয়েছেন। আপনি কিন্তু তাঁর কৃতিত্বের প্রশংসা করতে ভুলবেন না। যে কোনও কাজের সাফল্যকেই প্রশংসা করুন। এতে তাঁর আপনার প্রতি বিশ্বাস আর ভালোবাসা দুই তৈরি হবে। এরকম সঙ্গী জীবনে সকলেই চান।

টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের YouTube পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।

Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-04-20 13:24:50
Source link

You May Also Like…

মাইগ্রেন

মাইগ্রেন রোগীর যন্ত্রণাময় অভিজ্ঞতা

খতনা

খতনা করানোর উপযুক্ত বয়স কোনটি

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

লাউ

লাউ যেভাবে খেলে ওজন কমবে

Previous Post:মাত্র ৯ টাকায় ৮০৯ টাকার LPG সিলিন্ডার! বাম্পার সুযোগ ৩০ এপ্রিল পর্যন্ত
Next Post:‘বেশি সংক্রামক’,ভারতের Double Mutant Coronavirus চিন্তা বাড়াচ্ছে বিশ্বেরও

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top