• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / এই খাবার লিভার ড্যামেজ করছে না তো…রাখুন নিয়ন্ত্রণে – Kolkata24x7

এই খাবার লিভার ড্যামেজ করছে না তো…রাখুন নিয়ন্ত্রণে – Kolkata24x7

April 19, 2021 Category: স্বাস্থ্য সংবাদ

লিভার আমাদের দেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। কার্বোহাইড্রেটকে সঞ্চয় করে রাখা ও প্রোটিন তৈরি করা থেকে শুরু করে পুষ্টি উপাদানগুলো শরীরে শোষণ করতে ভালো ভূমিকা নেয় এটি। লিভার সমগ্র শরীরকে ডিটক্স করতেও সাহায্য করে থাকে। কিন্তু এমন কিছু খাবার আছে যা আপাতভাবে মুখরোচক কিন্তু আমাদের লিভারের জন্যে খুব খারাপ তা কি জানতেন? এই খাবারগুলো আমাদের শরীরকে অসুস্থ পর্যন্ত করে দিতে পারে। তাই এগুলো খেলেও তাতে নিয়মিত নিয়ন্ত্রণ বজায় রেখে খাবেন।

১. চিনি: শুধু দাঁতের জন্যে নয়, চিনি আপনার লিভারকেও নষ্ট করে দেয়। রিফাইন্ড সুগার ও হাই ফ্রুক্তোজ আপনার শরীরের ভেতরে থাকা ফ্যাট বাড়িয়ে দিতেও পারে। এর ফলে লিভারের নানা রোগ হতে পারে। কিছু গবেষণা বলে যে চিনি লিভারকে অ্যালকোহলের মতই খারাপ করে দিতে পারে। এমনকি আপনার ওজন বেশি থাকলেও এমন হতে পারে। তাই রোজকার ডায়েটে কেক, চকোলেট, পেস্ট্রি, সোডা, ক্যান্ডি, মিষ্টি রাখবেন না।

২. ওষুধ: রোগ থেকে মুক্তি পেতে গেলে তো ওষুধ একান্তই দরকার। কিন্তু অনেক ওষুধে অনেক রাসায়নিক থাকে। এছাড়া, কিছু সাপ্লিমেন্টস এ এমনটা পাওয়া যায়। তাই অনেক চিকিৎসক রোগ কমতেই ওষুধের ডোজ কমিয়ে দেন বা বন্ধ করে দিতে বলেন।

আরো পোস্ট- প্লাস্টিক ধ্বংস! খোঁজ মিলেছে ৫০ প্রজাতির মাশরুমের

৩. প্রাকৃতিক সাপ্লিমেন্ট: কিছু প্রাকৃতিক জিনিস থেকেও ক্ষতিগ্রস্ত হতে পারে আপনার লিভার। কিছু মহিলা মেনোপজের কষ্ট থেকে মুক্তি পেতে শেকড় বা অন্য ওষুধ খান যা হার্বাল বলে দাবি করেন তারা। কিন্তু এতে যদি রাসায়নিক থাকে তাহলে তা থেকে হেপাটাইটিস ও লিভার ফেল হতে পারে। কিছু দেশে এই গাছ বা শিকড়গুলি নিষিদ্ধ।

৪. ভিটামিন এ সাপ্লিমেন্ট: আপনার শরীরের দরকার হতে পারে ভিটামিন এ সাপ্লিমেন্ট। কিন্তু এর জায়গায় লাল, হলুদ ও কমলা রঙের ফল এই এক কাজ করতে পারে। তাই খুব বেশি সাপ্লিমেন্ট নেবেন না। এর আগে একবার ডাক্তারের সঙ্গে কথা বলে নেবেন।

লাল-নীল-গেরুয়া…! ‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’!

‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।

কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.


করোনা পরিস্থিতির জন্য থিয়েটার জগতের অবস্থা কঠিন। আগামীর জন্য পরিকল্পনাটাই বা কী? জানাবেন মাসুম রেজা ও তূর্ণা দাশ।

শরীর স্বাস্থ্য – Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper
2021-04-19 17:07:18
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:ডায়পার র‌্যাশে বিরক্ত আপনার নবজাতক? জানুন কী করবেন
Next Post:কিছু বললেই কি সন্তান মুখ মুখে জবাব দেয়? কী করবেন জেনে নিন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top