• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / ভয়াবহ পরিস্থিতি, ২৪ ঘণ্টায় আক্রান্ত ২ লক্ষ ৭৪ হাজার, মৃতের সংখ্যায় রেকর্ড

ভয়াবহ পরিস্থিতি, ২৪ ঘণ্টায় আক্রান্ত ২ লক্ষ ৭৪ হাজার, মৃতের সংখ্যায় রেকর্ড

April 19, 2021 Category: স্বাস্থ্য সংবাদ

নিজস্ব প্রতিবেদন: করোনায় জেরবার গোটা দেশ। ভ্যাকসিনও পারছে না দমাতে। ভয়াবহতা চরম আকার নিয়েছে। আজও দেশের করোনা আক্রান্ত গত ২৪ ঘণ্টায় আড়াই লক্ষ ছাড়িয়েছে। স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী নতুন করে আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৭৩ হাজার ৮১০ জন। যা গতকালের চেয়ে ১২ হাজার বেশি। দৈনিক সংক্রমণে এটাই সর্বোচ্চ। তবে এই রেকর্ড নিজেই আগামীকালই যে ভেঙে যাবে তা নিশ্চিত বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। হাল ধরতেই হবে। এই বেহাল পরিস্থিতি শুধুমাত্র অসচেতনতা। দায়িত্বজ্ঞানহীন ভাবমূর্তি।   

সংক্রমণের সঙ্গে কোভিডের দ্বিতীয় ঢেউয়ে বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১ হাজার ৬১৯ জনের। এক দিনে মৃত্যুর নিরিখে গোটা করোনা পর্বে এটাই সর্বোচ্চ।

স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী,  ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন, ১৪৪১৭৮ জন। নতুন করে আক্রান্তের সংখ্যা সংযোজন হয়ে, মোট আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে ১,৫০,৬১,৯১৯ জনে। যার  মধ্যে সক্রিয় রোগীর সংখ্যা ১৯, ২৯, ৩২৯। 

 

India reports 2,73,810 new #COVID19 cases, 1,619 fatalities and 1,44,178 discharges in the last 24 hours, as per Union Health Ministry

Total cases: 1,50,61,919
Active cases: 19,29,329
Total recoveries: 1,29,53,821
Death toll: 1,78,769

Total vaccination: 12,38,52,566 pic.twitter.com/gseG8on7Oe

— ANI (@ANI) April 19, 2021

দেশে ভ্যাকসিন নিয়েছেন ১২,৩৮,৫২,৫৬৬ জন। এহেন ভয়াবহ পরিস্থিতিতে উন্নত হাসপাতালের পরিকাঠামো মুখ থুবড়ে পড়েছে। নেই হাসপাতালের বেড। নেই ভেন্টলেটার। নেই পর্যাপ্ত অক্সিজেন ব্যবস্থা। যার ফলে বিনা চিকিৎসায় মৃত্যু হচ্ছে করোনায় আক্রান্ত রোগীদের। হাসপাতালে মর্গের বাইরে, শ্মশানে এবং কবরস্থানে দেহের সারি পড়ে থাকতে দেখা যাচ্ছে প্রতি মুহূর্তে। 



Zee24Ghanta: Health News
2021-04-19 11:27:00
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:Experts I বয়স্কদের চেয়ে সম্পূর্ণ আলাদা করোনায় আক্রান্ত নতুন প্রজন্মের উপসর্গ! আসছে না জ্বর
Next Post:ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন পদে চলছে নিয়োগ, আজই আবেদন করুন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top