• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / ডেঙ্গু জ্বর ভালো হতে কতদিন লাগে

ডেঙ্গু জ্বর ভালো হতে কতদিন লাগে

August 29, 2020 Category: স্বাস্থ্য সংবাদ

ডেঙ্গুর ভাইরাসবাহী মশা কামড়ানোর চার থেকে সাত দিন পর উপসর্গ দেখা দেয়। জ্বরের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি হতে পারে। জ্বর ১০৫ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠতে পারে।

ডেঙ্গুর উপসর্গ:

জ্বর, সর্দি, কাশি, মাথাব্যথা, হাড়, হাড়ের জোড় ও পেশিতে তীব্র ব্যথা, বমি ভাব, শরীরে ফুসকুড়ি দেখা দেয়া এবং চোখের পেছনে ব্যথা হতে পারে। জ্বর ১০২-এর নিচে থাকলে ৬ ঘণ্টা পর পর প্যারাসিটামল খেতে হবে। আর ১০২-এর ওপরে গেলে প্যারাসিটামল সাপোজিটরি দেন। প্যারাসিটামল ব্যতীত অন্য কোনো ব্যথার ওষুধ খাবেন না। কারণ ব্যথার মেডিসিন খেলে রক্তক্ষরণ হতে পারে, এমনকি মৃত্যুও হতে পারে।

কী খাবেন:

জ্বর এলে সাধারণত খাওয়ার রুচি থাকে না। এ সময় পুষ্টিসমৃদ্ধ ও প্রোটিন জাতীয় খাবারও খেতে হবে। বেশি করে ডাবের পানি, ওরস্যালাইন, ফলের জুস খেতে হবে।

ডেঙ্গু সারতে কতদিন লাগে:

এক থেকে দুই সপ্তাহের মধ্যে ডেঙ্গু সেরে যায়। কিছু রোগীর ক্ষেত্রে পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হয়ে পড়তে পারে। এ ক্ষেত্রে মৃত্যুঝুঁকি থাকে। তাই সাবধানতা অবলম্বন করতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নিতে হবে।



স্বাস্থ্য – Jamuna Television
2020-08-29 06:56:18
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:জেনে নিন হাঁটুব্যথার কারণ ও চিকিৎসা
Next Post:অতিরিক্ত চুল পড়ার কারণচুল

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top