• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / লাইফস্টাইল / গর্ভাবস্থাতেই ফের গর্ভধারণ ব্রিটিশ মহিলার! সম্ভব? জানুন

গর্ভাবস্থাতেই ফের গর্ভধারণ ব্রিটিশ মহিলার! সম্ভব? জানুন

April 16, 2021 Category: লাইফস্টাইল

হাইলাইটস

  • দুটি ভ্রূণের মধ্যে বয়সের পার্থক্য ঠিক তিন সপ্তাহ।
  • গত বছরের শেষের দিকে তিন সপ্তাহের পার্থক্যে নোয়া ও রোজাইল নামে দুটি শিশুর জন্ম দিয়েছেন রেবেকা।
  • এরা যমজ হলেও নোয়া ও রোজাইলকে বলা হবে ‘Superfetation Twins’।

এই সময় জীবন যাপন ডেস্ক: ইউকে-তে বসবাসকারী এক মহিলার আশ্চর্য গর্ভধারণ খবরের শিরোনামে উঠে এসেছে। গর্ভবতী অবস্থাতেই ফের কনসিভ করেন ওই মহিলা। কী ভাবে এই ঘটনা সম্ভব হল, তা নিয়ে আলোচন চলছে। আজ আমরা আপনাদের জানাব কী ভাবে গর্ভবতী অবস্থাতেই ফের গর্ভধারণ করেছেন রেবেকা নামে ওই মহিলা।

গর্ভবতী হওয়ার পর প্রথমবার মা হওয়ার সম্ভাবনায় যথেষ্ট উত্তেজিত ছিলেন রেবেকা। কিন্তু যখন তিনি জানতে পারেন যে প্রথম সন্তান গর্ভে থাকা অবস্থাতেই তিনি দ্বিতীয় বার গর্ভধারণ করেছেন, হতবাক হয়ে যান। দুটি সন্তানের বয়সের মধ্যে তিন সপ্তাহের পার্থক্য় রয়েছে। সন্তানের জন্ম দেওয়ার জন্য গত কয়েক বছর ধরেই নিজের চিকিত্‍সা করাচ্ছিলেন রেবেকা। প্রথমবার গর্ভবতী হওয়ার পর যখন তৃতীয়বারের জন্য আলট্রাসাউন্ড করাতে যান তখন তিনি জানতে পারেন যে আরও একটি ভ্রূণ তাঁর গর্ভে বেড়ে উঠছে। গর্ভাবস্থায় ১৩ সপ্তাহে তৃতীয় আলট্রাসাউন্ড করাতে হয়।

দুটি ভ্রূণের মধ্যে বয়সের পার্থক্য ঠিক তিন সপ্তাহ। গত বছরের শেষের দিকে তিন সপ্তাহের পার্থক্যে নোয়া ও রোজাইল নামে দুটি শিশুর জন্ম দিয়েছেন রেবেকা। এরা যমজ হলেও নোয়া ও রোজাইলকে বলা হবে ‘Superfetation Twins’। গোটা বিশ্বে এই ধরনের মাত্র ১৪টি যমজ রয়েছে। ডাক্তাররা জানাচ্ছেন যে এই ঘটনা অত্যন্ত দুর্লভ হলেও একটি সন্তান গর্ভে থাকা অবস্থায় কয়েক সপ্তাহের পার্থক্যে ফের গর্ভধারণ করতে পারেন একজন মহিলা। তবে বড় নোয়ার জন্মের পরে রোজাইলের গর্ভে বৃদ্ধি অনেকটা কমে যায়। তাই রোজাইলের জন্মের সময়ের ওজনও অনেকটা কম ছিল।

আপনার সন্তান কি মাঝেমধ্যেই রাতে জেগে ওঠে? কারণটা জেনে নিন
সাধারণত কনসিভ করার পর সন্তানের জন্ম না দেওয়া পর্যন্ত একজন মহিলার ডিম্বানু উত্‍পাদন বন্ধ হয়ে যায়। কিন্তু কখনও হরমোনের তারতম্যের কারণে ওভালুয়েশন পুরোপুরি বন্ধ হয় না। সেই সময় সেক্স করলে গর্ভবতী অবস্থাতেই ফের কনসিভ করতে পারেন তিনি। তবে এখনও পর্যন্ত Superfetation-এর রহস্য পুরোপুরি উন্মোচন করা সম্ভব হয়নি। শিশুদুটি আলাদা আলাদা সময়ে গর্ভে এলেও মোটামুটি একই সময়ে বেড়ে ওঠে। তবে শিশু ও মা দুজনেরই স্বাস্থ্যের দিক থেকে বড় ঝুঁকি থাকে Superfetation প্রেগন্যান্সিতে। পরে গর্ভে আসা শিশুটির সময়ের আগে জন্মানোরও সম্ভাবনা থাকে।

গর্ভাবস্থায় কনস্টিপেশন কি বাচ্চার জন্য ক্ষতিকর? জেনে নিন নিরাময়ের উপায়
টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের YouTube পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।

Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-04-16 17:46:35
Source link

You May Also Like…

মাইগ্রেন

মাইগ্রেন রোগীর যন্ত্রণাময় অভিজ্ঞতা

খতনা

খতনা করানোর উপযুক্ত বয়স কোনটি

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

লাউ

লাউ যেভাবে খেলে ওজন কমবে

Previous Post:ঈষদুষ্ণ জলের সঙ্গে ২টি লবঙ্গ চিবিয়ে খেলেই পাবেন উপকার! জানুন গুণাগুণ…
Next Post:দক্ষিণ কলকাতার গাজন মেলা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top