• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / দ্বিতীয় ডোজেই শেষ নয়, করোনা থেকে বাঁচতে নিতে হতে পারে তৃতীয় ডোজও

দ্বিতীয় ডোজেই শেষ নয়, করোনা থেকে বাঁচতে নিতে হতে পারে তৃতীয় ডোজও

April 17, 2021 Category: স্বাস্থ্য সংবাদ

টিকা নেয়ার পরে ১২ মাসের মধ্যে তৃতীয় বুস্টার ডোজ প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন ফাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যালবার্ট বোরলা।

স্থানীয় সময় বৃহস্পতিবার সিএনবিসিতে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। ১ এপ্রিল সাক্ষাৎকারটি রেকর্ড করা হয়।

আলবার্ট বোরলা বলেন, করোনার চরিত্র বদলের ফলে জিনের গঠন বিন্যাসের এত পরিবর্তন হয়েছে যে এই ভাইরাল স্ট্রেন থেকে রক্ষা পেতে ভ্যাকসিনের তৃতীয় ডোজ প্রয়োজন হবে।

এসময় করোনার প্রকোপ থেকে বাঁচতে হলে টিকা নেয়ার পর থেকে প্রতি বছরে একটি করে বুস্টার ডোজও নিতে হতে পারে বলে জানান বোরলা।

আরও পড়ুন : ঐতিহাসিক মুজিবনগর সরকারের ৫০ বছর

ফাইজারের সিইও বলেন, নতুন নতুন ধরন যেভাবে গোটা বিশ্বে সংক্রমণ ঘটাচ্ছে, তা রুখতে দ্বিতীয় ডোজ নেয়ার ৬ থেকে ১২ মাসের মধ্যেই একটি বুস্টার ডোজ নেয়ার প্রয়োজন রয়েছে। তৃতীয় ডোজের পর থেকে প্রতি বছর আবার একটি করে ডোজও নিতে হতে পারে। তবে, টিকার বুস্টার ডোজ নিয়ে আরো গবেষণা প্রয়োজন বলে মত দেন তিনি।

প্রাথমিক গবেষণায় দেখা গেছে, ফাইজারের টিকাসহ এখন পর্যন্ত কার্যকর হিসেবে প্রমাণিত। অন্যান্য টিকাও করোনাভাইরাসের সংক্রমণ থেকে ছয় মাস পর্যন্ত সুরক্ষা দিতে সক্ষম। তবে বিশেষজ্ঞরা বলছেন, নতুন নতুন ধরনের কারণে নিয়মিত বুস্টার প্রয়োজন হতে পারে।

প্রতি বছর টিকার একটি করে ডোজ নেয়ার প্রয়োজন রয়েছে কি না এখনও সেটি নিশ্চিত নয় জানিয়ে ফাইজার বলেছে, টিকা নিয়ে গবেষণা চলছে এবং সবটাই নির্ভর করছে মহামারি এই ভাইরাসের অতিসংক্রামক নতুন নতুন ধরনগুলোর ওপর।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এ/ ১৭ এপ্রিল



স্বাস্থ্য | DesheBideshe
2021-04-17 06:11:22
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:হাই তোলা শরীরের পক্ষে খারাপ নয় বরং ভালো, জানাচ্ছে বিজ্ঞান – Kolkata24x7
Next Post:ইফতারে ডাবের পানি পান করবেন কেন?

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top