• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / ওজন কমাতে খাদ্য তালিকায় রাখতে হবে মৌসুমি ফল

ওজন কমাতে খাদ্য তালিকায় রাখতে হবে মৌসুমি ফল

January 17, 2021 Category: স্বাস্থ্য সংবাদ

ওজন কমাতে খাদ্য তিলিকায় রাখতে হবে মৌসুমি ফল

ওজন কমাতে কম চর্বি ও ক্যালরি যুক্ত খাবারের পাশাপাশি ফলও রাখুন প্রতিদিনের তালিকাতে। নিয়মিত শরীরচর্চা- যোগ ব্যায়াম, জিম করা বা সাধারণভাবে সকালে হাঁটাচলা করা গুরুত্বপূর্ণ। তবে এজন্য পরিকল্পিত ডায়েট করাও সমান দরকারি। খাবারে মৌসুমি ফল যোগ করলে ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্টের চাহিদা পূরণ হয়। আসুন জেনে নেই ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে এমন কয়েকটি ফল সম্পর্কে-

* আপেল:
আপেল পুষ্টি উপাদান সমৃদ্ধ এক মজাদার ফল। লোহিত রক্ত কণিকা বৃদ্ধিতে উপকারি ভিটামিন বি থেকে শুরু করে অ্যান্টিঅক্সিডেন্ট পর্যন্ত সকল উপাদান যা, অসুখের বিরুদ্ধে কাজ করে তার সবই পাওয়া যায় আপেলে। এ ফল কম ক্যালরি ও উচ্চ আঁশ সমৃদ্ধ যা ওজন কমাতে সহায়তা করে। নিয়মিত আপেল খাওয়া ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি, কোলেস্টেরলের মাত্রা ও হৃদরোগের ঝুঁকি কমায়।

* নাশপাতি:
নাশপাতি কেবল ভিটামিন সি ও কে সমৃদ্ধই নয় বরং এটা উচ্চ আঁশ সমৃদ্ধ। আঁশ হজমে সহায়তা করে, কোলেস্টেরলের মাত্রা কমায়। পাশাপাশি এতে রয়েছে উচ্চ মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট। চর্বি ও কোলেস্টেরল নেই। তাই ওজন কমাতেও সহায়তা করে।

* কমলা:
ক্যালরি কম ও উচ্চ ভিটামিন সি ও আঁশ সমৃদ্ধ। ফলের রস খাওয়ার চেয়ে গোটা ফল খাওয়া ভালো। কারণ এটা কম ক্যালরি সরবারহ করে ও পেট ভরা ভাব রাখে।



স্বাস্থ্য – Jamuna Television
2021-01-17 07:26:04
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:বন্ধ্যাত্বপুরুষও ‘বন্ধ্যা’ হতে পারে
Next Post:কভিড ভ্যাকসিনের নিরাপত্তা নিয়ে আমেরিকানদের আশ্বস্ত করতে চিকিৎসকদের প্রচেষ্টা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top