• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / এই সব্জিটি চেনেন…মাসে ৫ কেজি কমাবে ওজন – Kolkata24x7

এই সব্জিটি চেনেন…মাসে ৫ কেজি কমাবে ওজন – Kolkata24x7

April 14, 2021 Category: স্বাস্থ্য সংবাদ

শরীরের বাড়তি মেদ ঝরাতে আমরা কী না কী করে থাকি। যত দামি দামি পদ্ধতি আছে সেগুলিই নজরে পড়ে আমাদের। অথচ হাতের কাছে যে সস্তার টিপসগুলি রয়েছে তা পরোয়াই করি না। ওজন কমানোর কথা মাথা আসলেই আমরা প্রথমে ডায়েট এবং এক্সারসাইজের কথাই ভাবি।

কিন্তু প্রতিদিনের স্ট্রেস ও কাজের চাপের কারণে প্রায়ই রুটিন মেনে এক্সারসাইজ করাটা আর হয়ে ওঠে না অনেকের। আর প্রতিদিনকার ডায়েট? সে তো কিছু দিনের মধ্যেই ভ্যানিশ। নিয়ম ভেঙে আবার আমরা ঝুঁকে পড়ি পিৎজা,পাস্তা, মিষ্টি, চিপসসহ সব ধরনের প্রক্রিয়াজাত ও মুখরোচক খাবারের দিকে। ফল যা হওয়ার তাই হয়। আবার বাড়তে থাকে ওজন।

তাই খাই খাই মনকে বশে এনে কীভাবে কমাবেন ওজন? ডায়েটে স্বাস্থ্যকর খাবারও থাকবে, আবার বাঙালির রসনাও পরিতৃপ্ত হবে, সেই সঙ্গে কমবে ওজন- এই তিনটির কম্বিনেশন যদি কাজ করে যায় তাহলে তো যেন হাতে চাঁদ পাওয়ার মতোই আনন্দ হবে। এই গরমে আমাদের রসনাতৃপ্তির ইচ্ছে ও ওজন কমানোর চেষ্টা দুটোকেই মিলিয়ে দিতে পারে এই সব্জিটি। লাউকে বলা হয় পেট ঠান্ডা রাখে।

আরো পোস্ট- গঙ্গোত্রী যাত্রায় ইচ্ছুক…জানুন কবে খুলছে দ্বার

মুগ ডাল দিয়ে লাউয়ের ডালনা হোক, কীবা লাউ চিংড়ি, বাঙালির হেঁশেলে লাউয়ের কদর যে কী তা আর আলাদা করে বর্ণনার অপেক্ষা রাখে না। লাউয়ে খুব কম পরিমাণে ক্যালরি ও প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার রয়েছে মজুদ। সকালে খালিপেটে কাঁচা লাউয়ের রস পান করলে ৩০ দিনে নাকি ৫ কেজি পর্যন্ত ওজন কমতে পারে বলে মত বিশেষজ্ঞদের।

প্রথমে লাউয়ের খোসা ছাড়িয়ে নেবেন। এবার এর ভেতর থেকে সব বীজগুলো বের করে নিন। টুকরো করে আগে কেটে নিন এটিকে। এবার মিক্সারে ছোট ছোট টুকরো করা লাউয়ের সঙ্গে অল্প আমলা, আদা, পুদিনা পাতা, নুন ও জিরে গুঁড়ো মিশিয়ে নিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবেন কিছুক্ষণ। এবার ওই মিশ্রণে লেবুর রস মিশিয়ে নিয়মিত খেতে পারেন আপনি খালি পেটে। এই রস নিয়ম করে পান করলে মেদ ঝরতে বাধ্য।

লাল-নীল-গেরুয়া…! ‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’!

‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।

কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.


করোনা পরিস্থিতির জন্য থিয়েটার জগতের অবস্থা কঠিন। আগামীর জন্য পরিকল্পনাটাই বা কী? জানাবেন মাসুম রেজা ও তূর্ণা দাশ।

শরীর স্বাস্থ্য – Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper
2021-04-14 03:50:23
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:ডাবের জল খান, নিয়ন্ত্রণে থাকবে ব্লাড সুগার – Kolkata24x7
Next Post:গ্রিন টি পান করার রয়েছে সময়-অসময়! – Kolkata24x7

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top