• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / সিবি হাসপাতালে ক্যান্সার বিষয়ক টেলিমেডিসিন সেবার উদ্বোধন

সিবি হাসপাতালে ক্যান্সার বিষয়ক টেলিমেডিসিন সেবার উদ্বোধন

February 5, 2021 Category: স্বাস্থ্য সংবাদ

বিশ্ব ক্যান্সার দিবসে সাতক্ষীরা সিবি হাসপাতালে ভারতীয় চিকিৎসকদের সমন্বয়ে ক্যান্সার বিষয়ক অনলাইন টেলিমেডিসিন সেবার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২ টায় প্রধান অতিথি হিসেবে টেলিমেডিসিন সেবার উদ্বোধন করেন সাতক্ষীরা ক্যান্সার কেয়ার অ্যান্ড ওয়েলফেয়ার সেন্টারের সার্জিক্যাল অনকোলজি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মো. মনোয়ার হোসেন।

সাতক্ষীরা সিবি হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনায় ভারতের এইচসিজি ক্যান্সার নিরাময় হসপিটাল এ সেবার আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশে ক্যান্সারের প্রাদুর্ভাব, ঝুঁকি ও ক্যান্সার প্রতিরোধের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন প্রধান অতিথি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ।

সাতক্ষীরা সিবি হাসপাতালে ক্যান্সার বিষয়ক টেলিমেডিসিন সেবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রথম দিনে ভারতের এইচসিজি হাসপাতালের প্রতিনিধি শতদল ঘোষের পরিচালনায় দুপুর আড়াইটা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিনামূল্যে অনলাইনে রোগী দেখেন ও পরামর্শ দেন ভারতের এইচসিজি হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট ডা. সংকেত অরোরা, রেডিয়েশন অনকোলজি বিভাগের ডা. অয়ন বসু, হেমাটো অনকোলজি বিভাগের প্রধান ডা. জয়দ্বীপ চক্রবর্তী, কনসালটেন্ট হেডনেক অনকো সার্জন ডা. রাজদ্বীপ গুহ, কনসালটেন্ট সার্জিক্যাল অনকোলজি ডা. এস কে বালা, কনসালটেন্ট মেডিকেল অনকোলজি ডা. চন্দ্রানী মল্লিক।

আগামী ০৫, ০৬, ১২, ১৯ ও ২৬ ফেব্রুয়ারি সাতক্ষীরা সিবি হাসপাতালে দুপুর আড়াইটা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিনামূল্যে ভারতীয় চিকিৎসক দ্বারা ক্যান্সার বিষয়ক টেলিমেডিসিন সেবা দেয়া হবে।



স্বাস্থ্য – Jamuna Television
2021-02-05 11:43:58
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:কভিড ভ্যাকসিনের নিরাপত্তা নিয়ে আমেরিকানদের আশ্বস্ত করতে চিকিৎসকদের প্রচেষ্টা
Next Post:শ্যাডো হেলথ সিমুলে্শনের সাহায্যে ভার্চুয়াল রোগী নিয়ে নার্সিং শিক্ষার্থীদের প্রশিক্ষণ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top