• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / করোনার দ্বিতীয় ডোজ না নিলে কী হবে

করোনার দ্বিতীয় ডোজ না নিলে কী হবে

March 29, 2021 Category: স্বাস্থ্য সংবাদ

আপনি যদি করোনা টিকার প্রথম ডোজ নিয়ে পরবর্তীতে আর না নেন তাহলে কী হবে? গবেষকরা বলছেন, প্রথম ডোজ নেয়ার পরও করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি থেকে যায়। তাই প্রথম ডোজ নেয়ার পর অবশ্যই দ্বিতীয় ডোজ নিতে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

করোনার লাগাম টেনে ধরতে এখন পর্যন্ত বিশ্বের ১৭৭টি দেশ ও অঞ্চল টিকাদান কর্মসূচি শুরু করেছে। করোনা প্রতিরোধে মডার্না, ফাইজার-বায়োএনটেক, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকাসহ বেশ কয়েকটি টিকার অনুমোদন দেয়া হয়েছে। জনসন অ্যান্ড জনসনের টিকা ছাড়া সব ভ্যাকসিনেরই দুই ডোজ নেয়া বাধ্যতামূলক। তবে টিকার কার্যকারিতা আরও বাড়াতে জনসন অ্যান্ড জনসনও দুই ডোজের ভ্যাকসিন উদ্ভাবনের চেষ্টা চালাচ্ছে।

আরও পড়ুন : আগুনের ভিডিও ‘জায়গামতো’ পাঠাবেন বলেছিলেন নিপুণ

এরই মধ্যে টিকার প্রথম ডোজ নেয়ার পর দ্বিতীয় ডোজ নিয়ে অনেকের মধ্যেই রয়েছে দ্বিধা। ফাইজার ও মডার্নার টিকার প্রথম ডোজ নেয়ার পর, দ্বিতীয় ডোজ আর না নিলে করোনায় আক্রান্তের ঝুঁকি থেকেই যায়- এমনটাই বলছেন গবেষকরা। তারা বলছেন, ফাইজার টিকার এক ডোজ ৫২ শতাংশ কার্যকর। মডার্নার টিকার প্রথম ডোজের কার্যকারিতা প্রায় ৮০ শতাংশ, দ্বিতীয় ডোজ নিলেই কেবল এটি ৯৫ শতাংশ কার্যকর হবে।

ফাইজারের টিকা প্রথম ডোজ নেয়ার তিন সপ্তাহ পর দ্বিতীয় ডোজ এবং মডার্নার ক্ষেত্রে এক মাস পর নেয়ার পরামর্শ দিয়েছে মার্কিন সংক্রামক রোগ ও নিয়ন্ত্রণকারী সংস্থা। দুই ডোজ নেয়ার মধ্যবর্তী সময় কম হওয়াই ভালো।

এদিকে ১২ বছরের নিচে শিশুদের টিকা কর্মসূচির আওতায় আনতে ইতোমধ্যে ট্রায়াল শুরু করেছে ফাইজার।

সূত্র : সময় নিউজ
এন এ/ ২৯ মার্চ



স্বাস্থ্য | DesheBideshe
2021-03-29 12:37:21
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন নিয়ে ইউরোপীয় রাষ্ট্রগুলি উদ্বিগ্নঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে এটি নিরাপদ
Next Post:প্রাণী থেকেই মানুষের শরীরে করোনার প্রবেশ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top