• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / উচ্চতা বাড়াতে কী করা উচিত

উচ্চতা বাড়াতে কী করা উচিত

December 16, 2020 Category: স্বাস্থ্য সংবাদ
শামছুন্নাহার নাহিদ পুষ্টিবিদ

ডায়েট, ব্যায়াম ও ওজন কমানো–বাড়ানো নিয়ে পাঠকদের নির্বাচিত প্রশ্নের উত্তর দিয়েছেন বারডেম হাসপাতালের প্রধান পুষ্টিবিদ ও বিভাগীয় প্রধান শামছুন্নাহার নাহিদ

প্রশ্ন: আমার বয়স ১৬ বছর। ওজন ৫৫ কেজি, উচ্চতা ৫ ফুট। উচ্চতা বাড়াতে কী ধরনের খাদ্য গ্রহণ ও ব্যায়াম করা উচিত এবং কতক্ষণ ঘুমানো উচিত?

অতসী আফরীন
মালিবাগ, ঢাকা।

উত্তর: উচ্চতা বাড়ানোর জন্য যেসব বিষয়ে লক্ষ রাখতে হবে—

১. খাবার: সারা দিনের খাবার হতে হবে সুষম অর্থাৎ উচ্চমানের আমিষ (মাছ, মাংস, ডিম, দুধ, ডাল, বাদাম ইত্যাদি), ক্যালরি অনুযায়ী জটিল শর্করা (ভাত, রুটির মতো খাবার) এবং অন্যান্য ভিটামিন ও খনিজ বিশেষ করে ক্যালসিয়ামসমৃদ্ধ খাবার এবং ভিটামিন ডির পরিমাণ বাড়াতে হবে(যা হাড়ের গঠন বাড়িয়ে উচ্চতা বাড়াতে সাহায্য করে)।

২. ঘুম: পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে। কারণ, রাতে ঘুমের সময় শরীরের পিটুইটারি গ্রন্থি থেকে গ্রোথ হরমোন (এইচজিএইচ হরমোন) উৎপন্ন হয়। জন্ম থেকে বিভিন্ন বয়সে প্রতিদিন ঘুমের একটা নির্দিষ্ট পরিমাণ আছে, এ ক্ষেত্রে তোমার বয়সে রাতে ৮–১০ ঘণ্টা ঘুমের প্রয়োজন।

৩. ব্যায়াম: প্রতিদিনের ব্যায়াম গ্রোথ হরমোন নিঃসরণে সাহায্য করে, তা যেকোনো ধরনের অর্থাৎ অ্যারোবিক (দড়ি লাফ, জাম্পিং, বাস্কেটবল, ভলিবল, সাইকেল চালানো ইত্যাদি) হতে পারে।

প্রথম আলো
১৬ ডিসেম্বর ২০২০

Tag: উচ্চতা

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:দুশ্চিন্তাঅ্যাসিডিটি থেকে দুশ্চিন্তা
Next Post:যেসব খাবারে দূর হবে গ্যাস যেসব খাবারে দূর হবে গ্যাস

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top