• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / শীতে হাড়ের ব্যথা থেকে রক্ষা পাওয়ার তিন উপায়

শীতে হাড়ের ব্যথা থেকে রক্ষা পাওয়ার তিন উপায়

December 9, 2020 Category: স্বাস্থ্য সংবাদ
হাড়ের ব্যথা
ঠাণ্ডা আবহাওয়ার কারণে হাড়ের ব্যথা উপশমের জন্য দরকার নিয়ম মেনে চলা।

স্বাস্থ্য-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে শীতে হাড়ের সংযোগস্থলে ব্যথা থেকে রক্ষা পাওয়ার উপায় সম্পর্কে জানানো হল।

শীতল আবহাওয়া গুরুত্বপূর্ণ অঙ্গগুলোতে আরও রক্ত প্রেরণের মাধ্যমে শরীরকে তাপ সংরক্ষণ করে তোলে। ফলে কাঁধ, বাহু, পা এবং হাঁটুর সংযোগস্থান সংকুচিত হয়ে রক্তবাহী হয়। এটি দেহের এই অঞ্চলগুলোকে শক্ত করে তোলে, যা অস্বস্তি এবং ব্যথার জন্ম দেয়।

উষ্ণ থাকুন: ঠাণ্ডা আবহাওয়াতে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোতে বেশি রক্ত সঞ্চারিত হয় এবং রক্তনালীগুলোকে সংকুচিত করে। তাই ঠাণ্ডায় ঘর থেকে খুব একটা বাইরে না যাওয়া ও নিজেকে উষ্ণ রাখা জরুরি। বাইরে যাওয়ার প্রয়োজন হলে অবশ্যই শীতের উপযুক্ত পোশাক পরা প্রয়োজন।

কর্মক্ষম থাকা: শরীরে ব্যথা থাকার কারণে শরীরচর্চা বাদ দেওয়া যাবে না। তবে বিশেষ কোনো বা নির্দিষ্ট অংশে ব্যথা থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। স্ট্রেচিং, দ্রুত হাঁটা চলা ও ওজন নিয়ন্ত্রণের জন্য হালকা শরীরচর্চা ব্যথা কমাতে সহায়তা করে।

আর্দ্র থাকা ও পুষ্টিকর খাবার খাওয়া: শুষ্ক বাতাস ও ঠাণ্ডা আবহাওয়া পানি শূন্যতার সৃষ্টি করে। ফলে ক্লান্ত অনুভূত হয় ও আলসেমি লাগে। তাই এই সময় পানি পান অবহেলা করা যাবে না। দৈনিক কমপক্ষে দুই লিটার পানি পান করার চেষ্টা করতে হবে। এছাড়াও সুপ, স্ট্যু ও অন্যান্য পানীয় যেমন- নারিকেলের পানি, ঘোল, গ্রিন টি ইত্যদি পান করুন। যতটা সম্ভব মিষ্টি পানীয় এড়িয়ে চলতে হবে। এতে বাড়তি ক্যালরি যোগ হওয়ার সম্ভবনা থাকে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, প্রতিদিন স্বাস্থ্যকর খাবার খাওয়া এতে শরীর সুস্থ থাকবে। পেশির ব্যথা কমবে ও শরীরের অন্যান্য কার্যকলাপ সক্রিয় থাকবে।

বিডিনিউজ২৪

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:ঠাণ্ডার ভয়ে সকালের হাঁটা বাদ?ঠাণ্ডার ভয়ে সকালের হাঁটা বাদ?
Next Post:টিনেজারদের জন্য স্বাস্থ্য পরামর্শটিনেজারদের জন্য স্বাস্থ্য পরামর্শ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top