• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / রোজায় খাবার থেকে স্বাস্থ্য সমস্যা ও প্রতিকার

রোজায় খাবার থেকে স্বাস্থ্য সমস্যা ও প্রতিকার

September 11, 2008 Category: স্বাস্থ্য সংবাদ

ডা· মো· শহীদুল্লাহ
সহযোগী অধ্যাপক
কমিউনিটি মেডিসিন বিভাগ, কমিউনিটি বেজড মেডিকেল কলেজ, ময়মনসিংহ

রোজাদারদের মধ্যে অনেক সময় সাধারণ কিছু স্বাস্থ্য সমস্যা দেখা যায়। এগুলোর মধ্যে কয়েকটি হলো-

কোষ্ঠকাঠিন্যঃ পায়খানা শক্ত হয়ে যাওয়া বা ঠিকমতো পরিষ্কার না হওয়া। খাবারে যথেষ্ট পরিমাণে আঁশ না থাকলে বা প্রচুর পরিমাণে পানি পান না করলে কোষ্ঠকাঠিন্য হতে পারে। সুতরাং রমজানে আঁশযুক্ত খাবার প্রচুর পরিমাণে খেতে হবে এবং প্রচুর পানি পান করতে হবে।

বদহজম ও বায়ুঃ পেট ফেঁপে যায়, একটু-আধটু শব্দ হয় এবং পায়ুপথে বায়ু বের হয়। অতিভোজন, ভাজা-পোড়া, অতিরিক্ত মসলাযুক্ত খাবার ইত্যাদি খেলে এরূপ হতে পারে। আবার কিছু খাবার আছে, যেগুলো পেটে গ্যাস উৎপন্ন করে। যেমন, ডিম। অতএব, এ ধরনের সমস্যা থেকে মুক্ত থাকতে চাইলে উল্লিখিত খাবার খাওয়া বাদ দিতে হবে।

বুক জ্বালা, পেটের ওপরের অংশে ব্যথাঃ রোজায় অনেকের পাকস্থলীর এসিড বেড়ে যায়। পাকস্থলীর এসিডের মাত্রা বেড়ে গেলে বুক জ্বালা, পেটের ওপরের অংশে ব্যথা হতে পারে। অতিভোজন, বেশি মসলাযুক্ত খাবার ও ভাজা-পোড়া খাবার এসিডের মাত্রা বাড়ায়। ধূমপানও এসিডিটি বাড়ায়। খাদ্যের আঁশ পাকস্থলীর এসিড হওয়া কমায়। খাবার গ্রহণে সংযত হতে হবে। পাকস্থলীর এসিড উৎপাদন কমায়, সে ওষুধ আছে। চিকিৎসকের পরামর্শে এ ধরনের ওষুধ গ্রহণ করতে হবে।

অতিরিক্ত দুর্বলতাঃ রক্তে শর্করার পরিমাণ অনেক কমে গেলে দুর্বলতা হতে পারে। রক্তচাপ কমে গেলেও এ রকম হতে পারে। রাতে প্রচুর পানি পান করতে হবে। খাবার হতে হবে সুষম। সেহরি অবশ্যই খেতে হবে।

সুষম, স্বাস্থ্যকর ও পরিমিত খাবার গ্রহণ করুন, রোজা রাখুন ও সুস্থ থাকুন।
 
সূত্রঃ দৈনিক প্রথম আলো, সেপ্টেম্বর ১০, ২০০৮

Tag: কোষ্ঠকাঠিন্য, ধূমপান, পাকস্থলী, পায়ুপথ, রক্তচাপ, শর্করা

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:কানের সমস্যা
Next Post:চোখে ছানি পড়া ও আধুনিক চিকিৎসা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top