• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / রমজান মাসে ইনসুলিন ও ইনহেলারের ব্যবহার

রমজান মাসে ইনসুলিন ও ইনহেলারের ব্যবহার

September 6, 2008 Category: স্বাস্থ্য সংবাদ

ডা· এ এ এম তাহের
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

রোজা রেখে কীভাবে ইনসুলিন ও ইনহেলার ব্যবহার করতে হবে, এ সম্পর্কে পরামর্শ দেওয়া হলো। ডায়াবেটিস রোগীদের মধ্যে যাদের ইনসুলিন ইনজেকশন নিয়ে রক্তের গ্লুকোজ কমাতে হয়, তাদের ইনসুলিন কখন, কীভাবে, কতটুকু মাত্রা ব্যবহার করতে হবে, রোজা রেখে কম বা বেশি করা যাবে কি না, সে সম্পর্কে জানা দরকার। এ ছাড়া যারা ইনহেলার ব্যবহার করে, কীভাবে করতে হবে তা জানাটাও জরুরি।

ইনহেলার নিলে শ্বাসকষ্ট কমবে, শ্বাসকষ্ট না কমলে রোগীর জীবনের প্রতি হুমকি দেখা দেবে। এমনকি মৃত্যুও হতে পারে, যদি চিকিৎসা যথাশিগগির শুরু করা না হয়। ডায়াবেটিস রোগীদের রক্তে গ্লুকোজ অতিমাত্রায় বেড়ে যাওয়া যেমন মারাত্মক, তার চেয়ে ক্ষতিকর দিক হচ্ছে বেশি মাত্রায় কমে যাওয়া। যেমন ডায়াবেটিসের রোগীর রক্তের শর্করা ৩ দশমিক ৫ মিলিমোল পার লিটার বা ৬০ মিলিগ্রাম পার ডেসিলিটারের নিচে চলে গেলে রোগীর শরীর অতিমাত্রায় ঘেমে যেতে পারে, বুক ধড়ফড় করতে থাকবে, খিঁচুনি দেখা দিয়ে রোগী হাইপোগ্লাইসেমিক কোমায় গিয়ে মৃত্যুও হতে পারে। এ জন্য ডায়াবেটিসের রোগীদের ডায়াবেটিক ওষুধ বা ইনসুলিন ইনজেকশন দেওয়ার ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে খাবার খেতে দিতে হয়, নতুবা রোগী হাইপোগ্লাইসেমিকে আক্রান্ত হতে পারে। এটা জীবনের জন্য হুমকিও হতে পারে। তাই রমজান মাসে ডায়াবেটিসের রোগীদের ইনসুলিনের মাত্রা কিছু কম দিতে হয়। এমনকি তা অবশ্যই সন্ধ্যা রাতের খাওয়ার আগে ও সেহরির আগে নির্ধারণ করতে হবে। উল্লেখ্য, মুমূর্ষু রোগীদের জন্য এটা ব্যতিক্রম হতে পারে। রক্তের শর্করা রোজার সময় বেশি কমতে পারে। তাই রোজা রেখেও রক্তের গ্লুকোজ পরীক্ষা করানো যাবে।

সূত্রঃ দৈনিক প্রথম আলো, সেপ্টেম্বর ০৩, ২০০৮

Tag: ইনসুলিন, ইনহেলার, এ এ এম তাহের, ডায়াবেটিস

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:মূত্রাশয়ের প্রদাহ থেকে মুক্ত থাকুন
Next Post:ডেঙ্গুর মৌসুম এখনো চলছে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top