• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / ঠান্ডা লাগার সমস্যা ও পরামর্শ

ঠান্ডা লাগার সমস্যা ও পরামর্শ

August 5, 2008 Category: স্বাস্থ্য সংবাদ

পরামর্শ দিয়েছেন
অধ্যাপক ডা· আবুল হাসনাত জোয়ারদার
নাক, কান ও গলা বিশেষজ্ঞ — বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা

সমস্যাঃ আমার বয়স ১৮ বছর। গত বছর শীতের আগে বাড়ি যাওয়ার সময় গাড়িতে ঠান্ডা লাগায় আমার জ্বর-সর্দি ও কানে ব্যথা হয়। ওষুধ খাওয়ার পর জ্বর ছেড়ে যায় এবং কানের ব্যথার জন্য অ্যান্টিবায়োটিক খাই। খাওয়ার পর ব্যথা কমে যায়, কিন্তু কান দিয়ে পানি পড়াসহ কানে কম শুনতে থাকি। এ জন্য কানের ড্রপ ব্যবহার করি। ঢাকায় আসার পর কানে ব্যথা এবং পুনরায় কম শুনতে থাকি। পরে একজন চিকিৎসকের পরামর্শে ড্রপ ব্যবহার করলে কানে পুঁজ আসে। বেশি পরিশ্রম, ঠান্ডা ও গোসল করলে দুই কানে ব্যথা হয়। তা ছাড়া ধুলাবালি ও ঠান্ডা লাগলে নাক বন্ধ হয়। নাক প্রায়ই বন্ধ থাকে এবং নাকের ড্রপ ব্যবহার করলে সাময়িক ভালো হয়। দীর্ঘ দিন ধরে নাকে ঘ্রাণ পাই না। উল্লেখ্য, আমার বড় এক ভাই ও এক বোনের নাকেও একই সমস্যা। কী ব্যবস্থা নিলে আমি স্থায়ী ও সম্পূর্ণরূপে নাক ও কানের সমস্যা থেকে মুক্তি পাব, জানালে খুশি হব।

মো· মালেকুজ্জামান সজীব
ইন্দিরা রোড, তেজগাঁও, ঢাকা

পরামর্শঃ আপনি, আপনার এক ভাই ও এক বোন সম্ভবত নাকের অ্যালার্জিতে ভুগছেন। আপনাদের যেসব জিনিস যেমন-ধুলাবালি, ঠান্ডা, নির্দিষ্ট খাবার নাকে সমস্যা তৈরি করছে, তা থেকে দূরে থাকতে হবে। মাঝেমধ্যে অ্যান্টিহিসটামিন ও নাকের ড্রপ ব্যবহার করতে হবে। নাকে অ্যালার্জির জন্য আপনাদের নাকের ঘ্রাণ ওঠানামা করতে পারে। তবে অন্য অনেক কারণেও ঘ্রাণ কমে যেতে পারে, তাই নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞ দিয়ে নাক পরীক্ষা করিয়ে উপদেশ
নেওয়াই ভালো হবে। আপনার কানের পর্দা ফুটো হয়ে আছে, সে জন্য কানে পুঁজ আসে। আপনার কানে টিম্পানোপ্লাস্টি অপারেশন করিয়ে নিলে কানের পর্দা ফুটো জোড়া লেগে যাবে, তখন পুঁজ আসবে না। কানের স্থায়ী সমাধান চাইলে অপারেশনই করাতে হবে, ওষুধে কাজ হবে না।

সূত্রঃ দৈনিক প্রথম আলো, জুলাই ৩০, ২০০৮

Tag: অ্যালার্জি, কান, নাক, পুঁজ, সর্দি

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:নারীস্বাস্থ্য সমস্যা ও পরামর্শ
Next Post:প্রোস্টেট ক্যান্সারের নতুন ওষুধ উদ্ভাবন

Reader Interactions

Comments

  1. শাহিন

    August 30, 2012 at 1:10 pm

    সালাম নিবেন
    আমি রাতে হস্তমৈথুন করলে পরের দিন নাকে এলার্জী হয় এবং কণ্ঠ দিয়ে ঘণ ঘণ লালা বের হতে থাকে।প্লিজ সমাধান দিন।

    Reply
    • Bangla Health

      October 3, 2012 at 2:48 am

      ঘুম এবং খাওয়া-দাওয়ার প্রতি নজর দিন। আর খুব বেশি হস্তমৈথুন করবেন না। আর এটা একটা স্বাভাবিক ব্যাপার, করার সময় বা পরে অপরাধবোধে ভুগবেন না।

      Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top