• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / পঁয়তাল্লিশের পর নারীর খাবার

পঁয়তাল্লিশের পর নারীর খাবার

November 21, 2017 Category: স্বাস্থ্য সংবাদ

৪৫ থেকে ৫৫ বছর বয়সে নারীদের জীবনে বেশ কিছু পরিবর্তন আসে। মেনোপজ হয়ে যায়, ইস্ট্রোজেন হরমোনের মাত্রা নেমে যায়। ইস্ট্রোজেন হরমোন এত দিন নারীর হৃদ্‌রোগকে প্রতিরোধ করে আসছিল—সেই প্রভাবটা আর থাকে না। নারীরা মুটিয়ে যেতে থাকেন, রক্তে চর্বি বাড়ে, বাড়ে হার্ট অ্যাটাকের ঝুঁকি। আর শুরু হয় অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয়। তার ওপর নতুন উপদ্রব হট ফ্লাশ। হঠাৎ গরম লেগে ওঠা, ঘাম হওয়া, বুক ধড়ফড়, অনিদ্রা। এই সময়টাতে জীবনাচরণ পদ্ধতিতে হতে হবে সচেতন। খাদ্যাভ্যাসের বেশ কিছু পরিবর্তন আপনাকে স্বস্তি দিতে পারে।

মেনোপজের আগে থেকেই হাড় ক্ষয় শুরু হয়ে যায়। এ সময় দৈনিক প্রায় ১২০০ মিলিগ্রাম ক্যালসিয়াম ও ৮০০ ইউনিট ভিটামিন ডির চাহিদা থাকে। তাই প্রতিদিন দুধ, দুগ্ধজাত খাবার, পনির, সয়াবিন, কাঁচা বাদাম, আখরোট, কাঁটাযুক্ত ছোট মাছ খাওয়ার চেষ্টা করুন। এ ছাড়া ম্যাগনেসিয়ামযুক্ত খাবার বিষণ্নতা, অস্থিরতা কমাতে সাহায্য করে। বাদাম, ডুমুর, গাঢ় সবুজ সবজি, কলা ও নারকেলে ম্যাগনেসিয়াম পাওয়া যায়।

সেলেনিয়াম হট ফ্লাশ কমায়। কলিজা, টুনা মাছ, টমেটো, পেঁয়াজ, ব্রকলি, রসুন ইত্যাদিতে আছে এই সেলেনিয়াম। এই বয়সে অতিরিক্ত চুল পড়া ও ত্বকের লাবণ্যহীনতা কমাতে ভিটামিন ই-যুক্ত খাবার, যেমন: সয়াবিন, উদ্ভিজ্জ তেল, বাদাম, অঙ্কুরিত সবজি, ডিম ইত্যাদি খাওয়া উচিত।

আখতারুন নাহার, পুষ্টিবিদ
সোর্স – প্রথম আলো।

Tag: আখতারুন নাহার, নারী, পুষ্টি, পুষ্টিবিদ

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:চিকিৎসকের কাছে যাওয়ার আগে প্রস্তুতি ও পরিকল্পনা
Next Post:হঠাৎ ঘাড় শক্ত

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top