• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / চোখের সমস্যা

চোখের সমস্যা

August 4, 2008 Category: স্বাস্থ্য সংবাদ

পরামর্শ দিয়েছেন
অধ্যাপক ডা· আভা হোসেন
বিভাগীয় প্রধান, চক্ষু বিভাগ
মেডিকেল কলেজ ফর উইমেন অ্যান্ড হসপিটাল উত্তরা, ঢাকা

সমস্যাঃ আমার বয়স ১৮ বছর। ১২ বছর বয়স থেকে দূরের জিনিস কম দেখি এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ১৫ বছর বয়সে মাইনাস দুই দশমিক ৫০ পাওয়ারের চশমা নিই। বর্তমানে এই চশমায়ও ঝাপসা দেখছি। এভাবে কি দিনে দিনে চোখের পাওয়ার কমবে? এর জন্য আমি অস্বস্তি বোধ করি এবং চশমা ব্যবহার করে লেখাপড়া ও চলাফেরায় অসুবিধা হয়। চশমা ব্যবহার না করা এবং দূরের জিনিস স্বাভাবিকভাবে দেখার জন্য কি কোনো স্থায়ী ব্যবস্থা আছে?
রাফিয়া চৌধুরী
সিলেট

পরামর্শঃ আপনি ১২ বছর বয়সে যখন দূরের জিনিস কম দেখছেন বুঝতে পারলেন, তখন থেকেই চক্ষুবিশেষজ্ঞের পরামর্শমতো চশমা ব্যবহার করা দরকার ছিল। প্রতিবছর একবার চোখ পরীক্ষা করে প্রয়োজনে চশমার পাওয়ার বদলাতে হয়। সাধারণত ২০-২১ বছর বয়স পর্যন্ত চোখের পাওয়ার পরিবর্তিত হয়। এরপর পাওয়ার প্রায় একই রকম থাকে।

তখন চশমা ব্যবহার না করেও দূরের জিনিস স্বাভাবিকভাবে দেখার জন্য স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা যায়। ‘ল্যাসিক’ এমন একটি স্থায়ী প্রযুক্তি, যার মাধ্যমে মাইনাস আট দশমিক শূন্য থেকে মাইনাস ১০ দশমিক শূন্য পর্যন্ত পাওয়ার সম্পূর্ণভাবে স্বাভাবিক করা যায়। তবে এখন যেহেতু আপনি চশমা ব্যবহার করেও ঝাপসা দেখছেন, তাই যত তাড়াতাড়ি সম্ভব চক্ষুবিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী চশমা ব্যবহার করুন।

সূত্রঃ দৈনিক প্রথম আলো, জুলাই ১৬, ২০০৮

Tag: চশমা, চোখ

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:ডিম্বাশয় – খাঁচার ভিতর অচিন পাখি
Next Post:শিশুস্বাস্থ্য সমস্যা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top