• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / দীর্ঘদিনের (ক্রনিক) মাথাব্যথা মেয়েদের বিষণ্নতার ঝুঁকি বাড়ায়

দীর্ঘদিনের (ক্রনিক) মাথাব্যথা মেয়েদের বিষণ্নতার ঝুঁকি বাড়ায়

August 3, 2008 Category: স্বাস্থ্য সংবাদ

যেসব নারী ক্রনিক বা দীর্ঘদিন মাথাব্যথা, বিশেষ করে মাইগ্রেন ও অসহনীয় মাথাব্যথায় ভুগছে; সঙ্গে সোমাটিক সিনড্রম-যার মধ্যে পেটে ব্যথা, হাত বা পায়ে ব্যথা, ঘুমের সমস্যা, বমি বমি ভাব ও বুক-ধড়ফড়ানি আছে; তাদের ক্ষেত্রে বিষণ্নতায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়।

বিজ্ঞানীরা এক হাজারেরও বেশি নারীর ওপর গবেষণা করে দেখেছেন যে ক্রনিক মাথাব্যথা বিষণ্নতার ঝুঁকি ৩·৬ গুণ এবং বিশেষ করে যাদের মাইগ্রেন আছে তাদের ক্ষেত্রে ৪·১ গুণ বাড়িয়ে দেয়।

গবেষণায় আরও দেখা গেছে, যদি সোমটিক সিনড্রমগুলো ভয়াবহ আকারে দেখা দেয়, তাহলে বিষণ্নতার ঝুঁকি মাথাব্যথার জন্য ২৫·১ গুণ ও মাইগ্রেনের কারণে ৩১·৮ গুণ বেড়ে যায়।
এখানে আরও উল্লেখ্য, নি্নমানের শিক্ষা এবং স্বল্প আয় ক্রনিক মাথাব্যথা ও মারাত্মক অসহনীয় মাথাব্যথার সঙ্গে সম্পৃক্ত। তাই কখনো মাথাব্যথাকে অবহেলা করতে নেই। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। শুরুতেই চিকিৎসার মাধ্যমে মাথাব্যথা ও বিষণ্নতার ঝুঁকি কমানো যায়।

— স্বাস্থ্যকুশল প্রতিবেদক
আন্তর্জাতিক হেলথজার্নাল অবলম্বনে

সূত্রঃ দৈনিক প্রথম আলো, জুলাই ০৯, ২০০৮

Tag: বিষন্নতা

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:স্বাস্থ্যবিষয়ক বই
Next Post:মেদস্থূলতার জন্য দায়ী জিন শনাক্ত

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top