• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / হেপাটাইটিস প্রতিরোধে লিভার ফাউন্ডেশনের উদ্যোগ

হেপাটাইটিস প্রতিরোধে লিভার ফাউন্ডেশনের উদ্যোগ

August 3, 2008 Category: স্বাস্থ্য সংবাদ

অধ্যাপক মোহাম্মদ আলী
মহাসচিব, লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশ

বিশ্ব হেপাটাইটিস অ্যালায়েন্স তাদের সঙ্গে যুক্ত ২০০টি সংগঠন সঙ্গে নিয়ে নীরব ঘাতক হেপাটাইটিস ‘বি’ ও ‘সি’র প্রতিরোধে বিশ্বব্যাপী একটি প্রচারণা শুরু করে ১৯ মে বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে। এর মূল ্ল্লোগান ছিল-‘আমি কি নম্বর ১২?’ এর মানে হচ্ছে, সারা বিশ্বে প্রতি ১২ জনে একজন হেপাটাইটিস ‘বি’ অথবা ‘সি’ ভাইরাসে আক্রান্ত।
তাই আপনিও রক্ত পরীক্ষা করে জেনে নিন আপনিই সেই দ্বাদশ ব্যক্তি কি না। এই প্রচারণাটি ৬৪টি দেশে একসঙ্গে শুরু হয়েছে। বাংলাদেশেও প্রচারণাটি অনেকেরই দৃষ্টি আকর্ষণ করেছে। লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই প্রচারণাটি চালায়।

কর্মসূচির মধ্যে ছিল হেপাটাইটিস সচেতনতাবিষয়ক লিফলেট, স্টিকার, টিশার্ট বিতরণ এবং বিশেষ করে তরুণ প্রজ্নের সচেতনতার জন্য আর্টসেল ব্যান্ড দলের ‘আমি কি নম্বর ১২?’ লেখা টিশার্ট পরে কনসার্ট আয়োজন, হেপাটাইটিস সম্পর্কে জানিয়ে ঢাকাসহ বিভিন্ন স্থানে পোস্টার ও স্টিকার প্রদর্শন ইত্যাদি। এ ধরনের প্রচারণা সারা বিশ্বেই বেশ প্রশংসিত হয়েছে।
সম্প্রতি ওয়ার্ল্ড হেপাটাইটস অ্যালায়েন্স তাদের মাসিক সংবাদ সাময়িকীতে বাংলাদেশের কার্যক্রমগুলো সবচেয়ে গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে।

সরকার ইতিমধ্যেই সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে হেপাটাইটিস-বি টিকা অর্ন্তভুক্ত করেছে। যদিও হেপাটাইটিস-সি-এর কোনো টিকা নেই, তবুও নিয়মিত স্ক্রিনিং কর্মসূচির মাধ্যমে এ ব্যাপারে সচেতনতা গড়ে তোলা যায়।

সূত্রঃ দৈনিক প্রথম আলো, জুলাই ০২, ২০০৮

Tag: হেপাটাইটিস

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:আমরা কীভাবে কথা বলি
Next Post:শিশু যখন উচ্চতায় খাটো

Reader Interactions

Comments

  1. masud

    September 17, 2009 at 5:54 pm

    ami valo hoty cy . ami akon saudi job kori. ami bangladesh asy

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top