• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / লাইফস্টাইল / গরমে চুল বাঁধার ঢং

গরমে চুল বাঁধার ঢং

September 14, 2014 Category: লাইফস্টাইল

অসহ্য গরমে চুল খুলে রাখা বিপত্তিই। তবে কি কেটে ফেলবেন লম্বা চুলগুলো! তা কেন? জেনে নিন গরমে কীভাবে বেঁধে রাখবেন চুল। তাতে স্টাইলে কমতি হবে না একটুও।
চুল বাঁধার বেশ কয়েক ধরনের পদ্ধতির কথাও জানিয়েছেন হেয়ারোবিক্সের সৌন্দর্যবিষয়ক পরামর্শদাতা তানজিমা শারমিন।

গরমে একটু উঁচু করে চুল বাঁধতে চাইলে পনিটেল সবচেয়ে সহজ উপায়। অপেক্ষাকৃত গোল মুখের সঙ্গে পনিটেল বেশি ভালো লাগে। নানা নামে পনিটেলের আছে রকমফের।
সহজে এবং তাড়াতাড়ি চুল বাঁধার উপায় হলো পনিটেল। ছোট কাঁকড়া ক্লিপ বা পাঞ্চ ক্লিপ দিয়ে কিছু চুল আটকে পুরো চুলটা পনিটেল করে রাখা যায়। আবার সব চুল টেনে উঁচু করে পনিটেল করতে পারেন।

রিবন টুইস্ট
পুরো চুল আঁচড়ে মাথার একপাশে নিয়ে আসতে হবে। যে পাশে চুল থাকবে না, সেই পাশে পিন দিয়ে ভালোভাবে আটকে দিতে হবে।
এবার একপাশে আনা চুলগুলো রাবার ব্যান্ড দিয়ে পনিটেল করে নিতে হবে। পনিটেল করা চুলগুলো কালো ফিতা দিয়ে পেঁচিয়ে নিচের দিকের কিছুটা গোছা ছেড়ে রাখতে হবে। গরমের সময় সালোয়ার-কামিজ কিংবা পশ্চিমা ধাঁচের পোশাকের সঙ্গে এই চুল বাঁধা খুব মানায়।

খোঁপা
যাঁদের চুল খুব বেশি লম্বা তাঁরা সহজেই করে ফেলতে পারেন খোঁপা।
অনেকেই কয়েক প্যাঁচ দিয়ে খোঁপা করে থাকেন। সুতি শাড়ির সঙ্গে এই খোঁপা খুব মানায়। খোঁপার পাশেই যদি গুঁজে দেওয়া যায় বেলি ফুলের মালা, তবে তো কথাই নেই। গরমে স্বস্তি আর ফ্যাশন হবে একই সঙ্গে। প্রয়োজন মনে করলে স্প্রে দিয়ে চুল আটকে নিন।

মডেল: মুনমুন সাজ: হেয়ারোবিক্স পোশাক: তহু’স ক্রিয়েশনস

শারমিন নাহার
সূত্র: দৈনিক প্রথম আলো, এপ্রিল ২৬, ২০১১

Tag: চুল

You May Also Like…

মাইগ্রেন

মাইগ্রেন রোগীর যন্ত্রণাময় অভিজ্ঞতা

খতনা

খতনা করানোর উপযুক্ত বয়স কোনটি

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

লাউ

লাউ যেভাবে খেলে ওজন কমবে

Previous Post:ছোট্ট মেয়ের লম্বা চুল
Next Post:চোখের যত্নে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top