• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / লাইফস্টাইল / নিত্যপ্রয়োজনীয় যন্ত্রপাতি

নিত্যপ্রয়োজনীয় যন্ত্রপাতি

August 18, 2010 Category: লাইফস্টাইল

ঈদ মানেই তো শুধু নতুন জামাকাপড় কেনা নয়, বরং ঘরের নিত্যপ্রয়োজনীয় অনেক কাজের জিনিসও ঈদে কেনা হয়ে থাকে। আর তাই বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি কেনাকাটায় এখন ছাড় দেওয়া হচ্ছে। রইল এসবের খোঁজ—

ট্রান্সকম ইলেকট্রনিকস
এখানে ৭৫,০০০ ও ৮৯,০০০ টাকা দামের ফিলিপস এলসিডি টিভি কিনলে এর সঙ্গে আপনি পেতে পারেন রাইস কুকার, টোস্টার, ব্লেন্ডার, ডিভিডি প্লেয়ার অথবা এমপি-থ্রি প্লেয়ার। যদি এসব উপহার না নিতে চান, তবে এর বদলে পণ্য কেনায় ১০,০০০ টাকা ছাড়ের সুযোগ নিতে পারেন। ওয়ার্লপুল ওভেন কিনে স্ক্র্যাচ কার্ড ঘষলে ন্যূনতম ৫০০ টাকা অথবা টোস্টার, ব্লেন্ডার, রাইস কুকার জিতে নেওয়ার সুযোগ আছে। ওয়ার্লপুল রেফ্রিজারেটর কিনে স্ক্র্যাচ কার্ড ঘষলেই পাবেন ৫০০ থেকে ৫০,০০০ টাকা জিতে নেওয়ার সুযোগ, অথবা রেফ্রিজারেটর ও ওভেনের কম্বো ডিসকাউন্ট। ওয়ার্লপুল এয়ার কন্ডিশনার এবং ট্রান্সটেক এয়ার কন্ডিশনারেও জিতে নিতে পারেন ছাড়। ওয়ার্লপুল ওয়াশিং মেশিন কিনলে যদি স্ক্র্যাচ কার্ডের সুযোগ না নেন, তবে ১,০০০ থেকে ২,০০০ টাকা ছাড় পাবেন। ফিলিপস টিভি কিনে এর সঙ্গে ১,০০০ টাকা দিলেই পেয়ে যাবেন বিনা মূল্যে ফিলিপস ডিভিডি প্লেয়ার।

সিঙ্গার প্লাস
৯ আগস্ট ২০১০ থেকে দেশব্যাপী সিঙ্গার প্লাস শপে শুরু হয়েছে বিশেষ ক্যাম্পেইন ‘ঈদ ডিসকাউন্ট উৎসব’। এ ক্যাম্পেইনে স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে ফ্রিজ বা ফ্রিজার, টেলিভিশন ও মাইক্রোওয়েভ ওভেন ক্রয়ের ক্ষেত্রে ক্রেতা ১০,০০০ টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় পেতে পারেন। আর কুপন ড্রয়ের মাধ্যমে এয়ার কন্ডিশনার ও আইপিএস ক্রেতাদের মধ্য থেকে প্রতি দুজন ভাগ্যবান ক্রেতা জিততে পারবেন ২৪ ইঞ্চি সিঙ্গার এলসিডি টেলিভিশন। এ ছাড়া যেকোনো ব্র্যান্ডের টেলিভিশন ও আইপিএসের ক্রেতারা ১২০ দিনে নগদ মূল্য পরিশোধের সুযোগ পাবেন। এতে কোনো সুদ লাগবে না। ফ্রিজ বা ফ্রিজার, এয়ার কন্ডিশনারের ক্রেতারা ৯০ দিনে মূল্য পরিশোধের এমন সুবিধা পেতে পারেন। এয়ার কন্ডিশনার ও আইপিএসের ক্রেতারাও পাবেন কিস্তিতে মূল্য পরিশোধের সুবিধা। এ ছাড়া সব ব্র্যান্ডের ফ্রিজ বা ফ্রিজারের কম্প্রেসর এবং সব ব্র্যান্ডের রঙিন টেলিভিশনের পিকচার টিউবে পাঁচ বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে। আর এ ক্যাম্পেইন চলবে ঈদের আগের দিন পর্যন্ত।

সনি
সনি ব্রাভিয়া এলসিডি টিভির সঙ্গে উপহার হিসেবে র‌্যাংগসের ডিভিডি প্লেয়ার, হ্যাঙ্গার ও সহজ কিস্তির সুবিধা দেওয়া হচ্ছে। সনি হাইফাই এবং হোম থিয়েটার সিস্টেম কিনলে পাবেন ১৫,০০০ টাকা ছাড়। সনি সাইবার শট ডিজিটাল ক্যামেরা কিনলে ১,০০০ টাকা ছাড় এবং ২ গিগাবাইট মেমোরি কার্ড বিনা মূল্যে দেওয়া হবে। সনি হ্যান্ডিক্যাম কিনলে ১,৫০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। সনি ব্লু-রে প্লেয়ার কিনলে ৫,০০০ টাকা ছাড় এবং সনি ডিভিডি প্লেয়ার কিনলে ৭৫০ টাকা ছাড় দেওয়া হবে। ঈদ উপলক্ষে সনি মাল্টিমিডিয়া প্রজেক্টর কিনতে পারবেন ৭০,০০০ টাকায়। ক্যাসেট রেকর্ডার, কার অডিও, ডিস্কম্যান—এগুলো কিনলে ২০০ টাকা ডিসকাউন্ট দেওয়া হবে। র‌্যাংগসের এলসিডি টেলিভিশনেও আছে ছাড়। র‌্যাংগস রঙিন টেলিভিশন কিনলে ১৪ ইঞ্চির জন্য ২০০ টাকা, ২১ ইঞ্চির জন্য ৪০০ টাকা, ২৯ ইঞ্চির জন্য ৫০০ টাকা ছাড় এবং এর সঙ্গে ২,৭৫০ টাকা দিলে আপনি পেতে পারেন র‌্যাংগস ডিভিডি প্লেয়ার। র‌্যাংগস রেফ্রিজারেটর ও ফ্রিজার কিনলে ১,২৫০ টাকা ছাড় দেওয়া হবে। র‌্যাংগস ওয়াশিং মেশিন কিনলে ৬০০ টাকা ছাড় দেওয়া হবে। র‌্যাংগস ডেইউ ডিভিডি প্লেয়ার কিনলে ৪০০ টাকা, র‌্যাংগস মাইক্রোওয়েভ বা গ্যাসওভেন কিনলে ৫০০ টাকা ছাড় এবং সঙ্গে মাইক্রোওয়েভ ওভেনের জন্য বিনা মূল্যে রান্নার প্রশিক্ষণ দেওয়া হবে। র‌্যাংগস আইপিএস, ইউপিএস, ডাইসিন ও টাইগার জেনারেটর কিনলে ১,০০০ টাকা ছাড়, র‌্যাংগস রিচার্জেবল ফ্যান কিনলে ১৫০ টাকা ছাড়, র‌্যাংগস সিলিংফ্যান কিনলে ৫০ টাকা ছাড় দেওয়া হবে। এয়ার কন্ডিশনার (উইন্ডো টাইপ) ও এয়ার কন্ডিশনার (স্প্লিট টাইপ) কিনলে যথাক্রমে ১,০০০ থেকে ২,০০০ টাকা ছাড় পাওয়া যাবে।

এলজি-বাটারফ্লাই
এই ঈদে এলজি-বাটারফ্লাইয়ের কোনো শোরুম থেকে ন্যূনতম ৫,০০০ টাকা মূল্যের যেকোনো এলজি-বাটারফ্লাই পণ্য কিনলেই আপনি পাবেন ডিসকাউন্ট খাম। আর ডিসকাউন্ট খাম খুললেই জিতে নিতে পারেন বিশেষ ছাড়ে পণ্য কেনার সুবিধা।

নাঈমা আমিন
সূত্র: দৈনিক প্রথম আলো, আগস্ট ১৭, ২০১০

Tag: ঈদ, উপহার, উৎসব, ক্যামেরা, টেলিভিশন, প্রশিক্ষণ, ফ্রিজ, রান্না

You May Also Like…

মাইগ্রেন

মাইগ্রেন রোগীর যন্ত্রণাময় অভিজ্ঞতা

খতনা

খতনা করানোর উপযুক্ত বয়স কোনটি

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

লাউ

লাউ যেভাবে খেলে ওজন কমবে

Previous Post:ডায়াবেটিক রোগীর রোজা
Next Post:ছোটদের চুলের সাজ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top