• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / লাইফস্টাইল / মেঝে পরিষ্কারের সহজ উপায়

মেঝে পরিষ্কারের সহজ উপায়

June 24, 2010 Category: লাইফস্টাইল

একটি ঘরে প্রবেশমাত্র যে বিষয়টি সবচাইতে আগে চোখে পড়ে তা হচ্ছে সে ঘরের ফ্লোর বা মেঝে। ফ্লোর পরিষ্কারের সহজ পরামর্শ জেনে নিন এবারের আয়োজন থেকে। লিখেছেন তাসনুভা মেঘ

০০ মার্বেল ফ্লোর সাধারণত দু’ধরনের হয়। পলিশড ও নন-পলিশড। নন-পলিশড ফ্লোরে কমার্শিয়াল সিলার ব্যবহার করুন। বড় বড় স্টোরে পাবেন। পলিশড ফ্লোরে ওয়াটার-বেজড ওয়্যাক্স ব্যবহার করুন।

০০ সিরামিক ফ্লোরে এসিড, কড়া সাবান ব্যবহার করবেন না।

০০ উডেন ফ্লোর প্রথমে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করে নিন। তারপর ওয়্যাক্স অ্যাপ্লিকেটরের সাহায্যে উড ফ্লোর ক্লিনার লাগান। কয়েক মিনিট রাখুন। তারপর অতিরিক্ত ক্লিনার শুকনো কাপড় দিয়ে মুছে ফেলুন। ভিনেগার ও পানি একসঙ্গে মিশিয়ে ফ্লোর ক্লিনার হিসেবে ব্যবহার করুন। সরাসরি উডেন ফ্লোরে এই মিশ্রণ ব্যবহার করবেন না। এই মিশ্রণে স্পঞ্জ বা তোয়ালে ভিজিয়ে নিংড়ে নিয়ে মেঝে পরিষ্কার করুন।

০০ উডে ফ্লোর ঝকঝকে রাখার জন্য হোয়াইট ভিনিগার ও ভেজিটেবল অয়েল একসঙ্গে মিশিয়ে ব্যবহার করুন।

০০ ব্রিক ফ্লোরে ১ কাপ ভিনেগারের মধ্যে পানি মিশিয়ে মিশ্রণ তৈরি করে মুছতে পারেন, এসিড, কড়া সাবান দিয়ে ব্রিক ফ্লোর পরিষ্কার করতে চাইলে অ্যামোনিয়া, ঠাণ্ডা পানি মিশিয়ে ব্যবহার করতে পারেন। তবে গ্লভস পরতে ভুলবেন না এবং মগ দিয়ে এই মিশ্রণ ব্যবহার করুন।

০০ সিমেন্টের মেঝের কালো ভাব দূর করতে বাসন পরিষ্কার করার সাবানের সঙ্গে ভিনেগার ও পানি মিশিয়ে স্প্রে বোতলে ভরে রাখুন। ভালো করে ঝাঁকিয়ে নিয়ে ব্যবহার করুন।

০০ সুগন্ধীযুক্ত ফ্লোর ক্লিনার বাড়িতেও তৈরি করে নিতে পারেন। ভিনেগার ও পানির মধ্যে অরেঞ্জ বা লাইম ফ্লেভার মিশিয়ে নিন। লেবুর রস, ডাই ছাড়া ডিস ওয়াশ, ভিনেগার ও পানি মিশিয়ে তৈরি করে নিতে পারেন।

০০ টি-ব্যাগ পানিতে ভালো করে ফুটিয়ে সেই মিশ্রণ দিয়ে উডেন ফ্লোর পরিষ্কার করতে পারেন, তাতে ঝকঝকে হবে।

০০ বেবি শ্যাম্পু পানির সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে পারেন। এছাড়া বেবি অয়েল বা মিনারেল অয়েলও ব্যবহার করতে পারেন।

০০ কখনই গরম পানি দিয়ে বাথরুমের মেঝে পরিষ্কার করবেন না। এতে বেসিন, কমোড ক্র্যাকড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

০০ অ্যামোনিয়া ও ব্লিচ একসঙ্গে মিশিয়ে ব্যবহার করবেন না কখনও।

০০ মেঝে পরিষ্কার করার পর শুকনো কাপড় দিয়ে মুছবেন। তাহলে শুকনো হলেও মেঝেতে মোছার শুকনো দাগ থাকবে না।

সূত্র: দৈনিক ইত্তেফাক, জুন ০৮, ২০১০

You May Also Like…

মাইগ্রেন

মাইগ্রেন রোগীর যন্ত্রণাময় অভিজ্ঞতা

খতনা

খতনা করানোর উপযুক্ত বয়স কোনটি

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

লাউ

লাউ যেভাবে খেলে ওজন কমবে

Previous Post:ফুলের যত্ন আত্তি
Next Post:মানানসই গয়নায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top