• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / লাইফস্টাইল / চামড়ার পণ্যের যত্ন

চামড়ার পণ্যের যত্ন

June 24, 2010 Category: লাইফস্টাইল

০০ বর্ষায় স্যাঁতসেঁতে আবহাওয়ায় চামড়ার পণ্যে ছত্রাক পড়ে, যা চামড়ার গুণমান ক্ষতিগ্রস্ত করে। তাই একটু যত্নের কারণে আপনার শখের পণ্যটি এই বর্ষায় ভালো থাকতে পারে।

০০ চামড়ার পণ্য ব্যবহারের পর অবশ্যই তা ব্রাস দিয়ে বা কাপড় দিয়ে পরিষ্কার করতে হবে। তারপর সহজে আলো-বাতাস চলাচল করে এমন স্থানে রাখতে হবে।

০০ চামড়াজাত পণ্যটি ভিজে গেলে টিসু বা নিউজপ্রিন্ট কাগজ দিয়ে তা মুছে ফেলুন। প্রয়োজনে পণ্যটি রোদে শুকাতে দিন। তবে খেয়াল রাখতে হবে, রোদ যেন কড়া না হয়। কড়া রোদ পড়লে চামড়ার পণ্যটি নষ্ট হওয়ার আশঙ্কা থাকে।

০০ চামড়ার পণ্য ব্যবহারের সময় লক্ষ রাখতে হবে একই পণ্য যেন পরপর বেশি দিন ব্যবহৃত না হয়। এসব পণ্য অদল-বদল করে ব্যবহার করাই ভালো।

০০ চামড়ার পণ্য যথাযথ পরিষ্কার করে শুকনো স্থানে রেখে ব্যবহার করলে বেশিদিন টেকসই হয়।

০০ চামড়াজাত পণ্য ভালো রাখার আরেকটি উপায় হলো সিলিকা জেল ব্যবহার করা। প্যাকেটে মোড়ানো অবস্থায় এটি বাজারে পাওয়া যায়। চামড়াজাত পণ্যের পাশে থাকলে এটি সেসব পণ্য থেকে দ্রুত পানি শুষে নেয়। ফলে পণ্যটি ভালো থাকে ও টেকসই হয়।

সূত্র: দৈনিক ইত্তেফাক, জুন ০৮, ২০১০

Tag: চামড়া, বর্ষা

You May Also Like…

মাইগ্রেন

মাইগ্রেন রোগীর যন্ত্রণাময় অভিজ্ঞতা

খতনা

খতনা করানোর উপযুক্ত বয়স কোনটি

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

লাউ

লাউ যেভাবে খেলে ওজন কমবে

Previous Post:আপনার শিশু আপনার চেতনা
Next Post:ফুলের যত্ন আত্তি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top