• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / লাইফস্টাইল / গোলাপ জল

গোলাপ জল

June 23, 2010 Category: লাইফস্টাইল

০০ চেহারায় ফ্রেশ লুক আনতে গোলাপ জলের তুলনা নেই। ত্বকের যত্নে নিয়মিত গোলাপ জল ব্যবহার করলে ত্বকে ক্লান্তির ছাপ একেবারেই পড়ে না।

০০ গোলাপের নির্যাসে প্রচুর পরিমাণে ভিটামিন ‘সি’ রয়েছে। এ ছাড়া গোলাপের রস শরীরকে শীতল করে। ত্বকে শীতলতার পরশ ছোঁয়াতে গোলাপ জলের তুলনা নেই।

০০ রোদের তাপ ছাড়াও ত্বকের শত্রু হিসেবে বিবেচিত হয় ধূলো-ময়লা। আর এ ধূলো-ময়লা দূর করে ত্বকের ক্লিনজিং হিসেবে বিবেচিত হয় গোলাপজল। বলি রেখা থেকে রক্ষা পাওয়ার জন্য গোলাপজল জুড়িহীন। এক চামচ দই, অলিভ অয়েল ও গোলাপ জলের মিশ্রণ মুখে লাগান। সুফল পাবেন।

০০ টোনার হিসেবেও গোলাপ জলের তুলনা নেই। আধকাপ গোলাপ জল, একটি পাতিলেবুর রস ও এক ফোঁটা মধুর মিশ্রণ লাগান, দেখবেন টোনার হিসেবে চমৎকার কাজে লেগেছে।

০০ ত্বকে পুষ্টির যোগান দিয়ে শুষ্কতা ও ফেটে যাওয়ার হাত থেকে আপনাকে পরিত্রাণ দিতে পারে গোলাপজল। এক্ষেত্রে তিন চামচ গাজর বাটা, দু’চা চামচ বেসন, দু’চা চামচ মধু ও এক চামচ গোলাপ জলের মিশ্রণটি মুখমন্ডলে লাগান।

০০ গরমে মুখে ক্লান্তির ছাপ পড়ে। ডাবের পানি, সামান্য গোলাপজল ও বরফ পানির সঙ্গে মিশিয়ে মুখে লাগিয়ে দেখুন, মুছে যাবে ক্লান্তির ছাপ।

সূত্র: দৈনিক ইত্তেফাক, জুন ০১, ২০১০

You May Also Like…

মাইগ্রেন

মাইগ্রেন রোগীর যন্ত্রণাময় অভিজ্ঞতা

খতনা

খতনা করানোর উপযুক্ত বয়স কোনটি

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

লাউ

লাউ যেভাবে খেলে ওজন কমবে

Previous Post:ঘরখানা থাক যত্নে গোছানো
Next Post:গ্যাস্ট্রোএনট্রাইটিস ও খাওয়া-দাওয়া

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top