• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / লাইফস্টাইল / শুদ্ধতার জন্য

শুদ্ধতার জন্য

June 23, 2010 Category: লাইফস্টাইল

০০ বাচ্চাদের শেখাবেন তারা যেন সকালে উঠে যার যার বালিশ, চাদর ইত্যাদি আলমারিতে তুলে রাখে।

০০ ঝাঁরপোছ, ঝুলঝাড়ু দিয়ে ঘর পরিষ্কার করুন রোজ । টেবিল, চেয়ার, সোফায় জমা ধূলো ঝেড়ে ফেলুন।

০০ রোজকার বাড়িতে পরার কাপড় আলাদা রাখুন। ইস্ত্রি করা জামাকাপড় আলাদা রাখুন। ইস্ত্রি হয়ে গেলে ঠিক জায়গায় তুলে রাখুন।

০০ আচার, লবণ প্রভৃতি টেবিলে আলাদা আলাদা জারে রাখুন।

০০ গোসল করার এবং কাপড় ধোয়ার সাবানের টুকরা একসঙ্গে করে পানির মধ্যে ফুটিয়ে নিন। মিশ্রণটি একটি প্লাস্টিকের বোতলে ঢেলে রাখুন।

০০ কুকারে মাঝে মাঝে লেবুর একটা টুকরা ফেলে পানি দিয়ে ফুটাতে থাকুন এতে কুকারের চমক ফিরে আসবে।

০০ মশলা, চিনি, চা পাতার কৌটা ব্যবহারের পর অল্প ভেজা কাপড় দিয়ে মুছে রাখুন।

০০ ময়লার বালতিতে প্রথমে একটি পলিথিন ব্যাগ রাখুন। তার মধ্যে ময়লা ফেলুন। ঢাকনা যুক্ত বালতি হলেই ভাল, তাতে দুর্গন্ধ ছড়াবে না।

০০ সর্বদা ফ্রিজে বোতল মুছে তবে রাখবেন।

০০ ডাস্টিং এর জন্য ফ্লানেলের কাপড় ব্যবহার করুন।

০০ চাদর, বালিশের কাভার, সোফা কাভার সপ্তাহে একবার অবশ্যই বদলাবেন। প্রত্যেক সপ্তাহে অথবা পনেরো দিন অন্তর ঘরের পাখা পরিষ্কার করবেন।

০০ মোজাইক করা মেঝে মোছার সময় পানিতে কয়েক ফোঁটা কেরোসিন তেল ঢেলে মুছলে মেঝে চকচক করবে।

০০ মেঝেতে টাইলস থাকলে অল্প ব্লিচিং পাউডার দিয়ে নাইলন ব্রাশ দিয়ে রগড়ালে মেঝে পরিষ্কার হবে। এবার গরম পানি ঢেলে শুকনো করে মুছে নিতে হবে।

সূত্র: দৈনিক ইত্তেফাক, জুন ০১, ২০১০

Tag: আচার, চাদর, প্লাস্টিক, ফ্রিজ, বালিশ

You May Also Like…

মাইগ্রেন

মাইগ্রেন রোগীর যন্ত্রণাময় অভিজ্ঞতা

খতনা

খতনা করানোর উপযুক্ত বয়স কোনটি

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

লাউ

লাউ যেভাবে খেলে ওজন কমবে

Previous Post:ব্রেক-আপের পরে
Next Post:বাতায়ন বাতাসের সাথে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top