• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / নাকের ড্রপ বেশি ব্যবহার করবেন না

নাকের ড্রপ বেশি ব্যবহার করবেন না

June 23, 2008 Category: স্বাস্থ্য সংবাদ

সর্দি হলেই যাদের নাক বন্ধ হয়ে যায় তারা সাধারণত নাকের ড্রপ ব্যবহার করেন। এই ড্রপগুলো তাৎক্ষণিকভাবে বেশ কাজ করে। নাকে দুই-তিন ফোঁটা ড্রপ দেয়ার কয়েক মিনিটের মধ্যে বন্ধ নাক খুলে যায়। স্বাভাবিকভাবে নিঃশ্বাস নেয়া যায়। কিন্তু এই ড্রপগুলোর পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে যা মোটেই সুখকর নয়। নাকের ড্রপ একটানা তিন-চার দিন ব্যবহার করলে নাসারন্ধের আবরণী কলাগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং সাইনুসাইটিসের জটিলতা বাড়ে। তাই নাকের ড্রপ যতই কম ব্যবহার করা যায় ততই মঙ্গল। তবে দিনের অধিকাংশ সময়ই যাদের নাক বন্ধ থাকে এবং যারা এসব ড্রপের ওপর বেশি মাত্রায় নির্ভরশীল তাদের জন্য একটি ভালো পরামর্শ রয়েছে। আর তা হলো বিকল্প ন্যসাল ড্রপ। ব্যবহার্য ন্যসাল ড্রপের অর্ধেক ফেলে দিয়ে তাতে পানি ভরে নিতে হবে। পানি অবশ্য কমপক্ষে ১০ মিনিট সিদ্ধ করতে হবে। ব্যস, হয়ে গেল বিকল্প ন্যসাল ড্রপ। এই ড্রপটি এক নাগাড়ে ছয়-সাত দিন ব্যবহার করা যাবে।

—————–
ডা. সজল আশফাক
দৈনিক নয়া দিগন্ত, ২৫ মে ২০০৮

Tag: নাক, সর্দি, সাইনুসাইটিস

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:প্রেসক্রিপশন
Next Post:হেপাটাইটিস বি টিকা লিভার রোগের ঝুঁকি কমায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top