• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / লাইফস্টাইল / পিৎজা হাটের চমক

পিৎজা হাটের চমক

May 25, 2010 Category: লাইফস্টাইল

গোল্ডেন সারপ্রাইজের উদ্বোধনী দিনে অতিথিরা ঢাকার গুলশানে পিৎজা হাটের আউটলেটে পৌঁছাতেই হালকা ঝিরিঝিরি বাতাস লাগল গায়ে। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই চোখে পড়ল সাজানো-গোছানো পুরো আয়োজন। পিৎজা হাটের কর্মীরা সবাই ব্যস্ত নিজেদের নতুন আয়োজন নিয়ে। বাজছে হালকা মিউজিক। এমনই পরিবেশে অনন্য এক চমক নিয়ে এল পিৎজা হাট। যাকে বলা হচ্ছে গোল্ডেন সারপ্রাইজ। নতুন খাবার উদ্বোধনে এসেছিলেন অপি করিম, শারমীন লাকি, তপু, তিশমা, বিন্দুসহ বেশ কয়েকজন শিল্পী। মজা করে খেলেন তাঁরা সবাই। গোল্ডেন চিজ ফ্লেকস আর সুস্বাদু চিকেন সসেজের সমন্বয়ে তৈরি নতুন ধরনের পিৎজা এখন সব পিৎজা হাট আউটলেটে পাওয়া যাচ্ছে। আটটি নতুন পিৎজা, পাঁচটি নতুন পানীয় আর পাস্তাসহ পিৎজা হাটের নতুন মেন্যুই হলো গোল্ডেন সারপ্রাইজ। এতে অ্যারাবিয়াটা, ক্রিমি স্পিনাচ, মাশরুম সস, বোলেনেজ সসের স্বাদে ঘেরা পেনে, ফিউজিলি, স্প্যাগেটি ও ম্যাকারনি পাস্তার মতো জনপ্রিয় আইটেমগুলোও রয়েছে। ছয় বছর ধরে এ রেস্টুরেন্টে ব্র্যান্ড পিৎজার পাশাপাশি বিভিন্ন স্বাদের অ্যাপেটাইজার, পাস্তা, ডেজার্ট ও বেভারেজ সেবা দিয়ে আসছে। সামনে আরও নতুন সব স্বাদের খাবার আসবে বলে জানালেন ট্রান্সকম ফুডস লিমিটেডের নির্বাহী পরিচালক আক্কু চৌধুরী।

 নুরুন্নবী চৌধুরী
সূত্র: দৈনিক প্রথম আলো, মে ২৫, ২০১০

Tag: খাবার, গুলশান, ঢাকা, রেস্টুরেন্ট, শারমীন লাকি

You May Also Like…

মাইগ্রেন

মাইগ্রেন রোগীর যন্ত্রণাময় অভিজ্ঞতা

খতনা

খতনা করানোর উপযুক্ত বয়স কোনটি

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

লাউ

লাউ যেভাবে খেলে ওজন কমবে

Previous Post:ঝলমলে চুল
Next Post:আজ সাজি বকুল-বেলিতে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top