• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / লাইফস্টাইল / মাটির সামগ্রী

মাটির সামগ্রী

April 7, 2010 Category: লাইফস্টাইল

আসছে পয়লা বৈশাখ বাঙালি সংস্কৃতির ঐতিহ্যময় উৎসব। এই বৈশাখে অনেক বাঙালিই চাইবে মাটির সানকিতে পান্তাভাত আর ইলিশ মাছ খেতে কিংবা ঘরের অন্দরসজ্জার ক্ষেত্রে মৃৎসামগ্রী দিয়ে সাজাতে। জেনে নিন এর দরদাম ও প্রাপ্তিস্থান।

দরদাম
মৃৎসামগ্রীর খোঁজে আপনি যেতে পারেন দেশীয় উদ্যোক্তাদের বিভিন্ন শো-রুমে। এ ছাড়া ঢাকার কিছু কিছু স্থানে ফুটপাতে পেতে পারেন মৃৎসামগ্রী। এসব মৃৎসামগ্রীতে রয়েছে নকশাশিল্পীদের মনমাতানো উপস্থাপন। আড়ংয়ে আপনি পাবেন মাটির মগ আর গ্লাস, যার দাম পড়বে ৩০-৪০ টাকা, জগ ১০০ টাকা, প্লেট ৩০-৮০ টাকা, সানকি ৪০ টাকা, ছোট প্লেট-পিরিচের প্রতিটির দাম পড়বে ২০-৩৫ টাকা, ঢাকনাসহ কারি ডিশ ৫০-১০০ টাকা, বাটি ২০-১১০ টাকা, মাটির কাপ-পিরিচ প্রতিটি ২০-৩০ টাকা। এ ছাড়া রয়েছে হরেক রকমের ঘর সাজানোর মাটির সামগ্রী। ফ্যাশন হাউস যাত্রায় আপনি পেতে পারেন ঢাকনাসহ পাতিল, যার দাম পড়বে ২১৫টাকা , কারি ডিশ ১২০-১৭৫ টাকা, বাটি ১০০-১২০ টাকা, ফিরনি বাটি ৪৫ টাকা, লবণদানি ৮০-১৩৫ টাকা, জগ ১৩৫ টাকা, প্লেট ১২৫-১৪৫ টাকা, মগ ৮৫ টাকা, কাপ-পিরিচ প্রতিটি ৭৫ টাকা, ওয়াল হ্যাঙিং ১৮৫-২২৫ টাকা। সানরাইজ প্লাজায় রয়েছে ক্লে-ইমেজ হ্যান্ডমেইড সিরামিকস। এখানে আপনি পাবেন কড়াই ও বাটি, যার দাম পড়বে ৩০০-৫০০ টাকা, কারি ডিশ ৩৫০-৯০০ টাকা, মগ ১৫০-৩৫০ টাকা, গ্লাস ১৪০-১৮০ টাকা, ডিনার সেট ৬৫০০-২৫০০০ টাকা, ঢাকনাসহ বাটি (লিড বোল) ১৫০-৯৫০ টাকা, বিভিন্ন আকারের বাটি ২০০-৪৫০ টাকা, ফুলদানি ৩০০-১২৫০ টাকা, ল্যাম্পশেড ৩৫০-১৫৫০ টাকা, পটারি ২০০-১২৫০ টাকা, দেশীয় মাটির ওয়ালমেট ৩৫০-৬৫০ টাকা, মুখোশ ২৫০-৭৫০ টাকা।
বাংলাদেশ শিশু একাডেমী-সংলগ্ন মাটির দোকানগুলো এখন আর সেখানে বসে না। ছড়িয়ে-ছিটিয়ে ঢাকার বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে মৃিশল্প ব্যবসায়ীরা বসে থাকেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর বিপরীতে আপনি পেতে পারেন মৃৎসামগ্রী, যার মধ্যে রয়েছে পাতিল ৩০-৫০, বাটি ৩০-৪০, শিকা ৫০, ওয়ালম্যাট ১০০-২০০, সানকি ৩০-৫০, প্লেট ১০০, শোপিস ২০০। বিভিন্ন আকারের টব রয়েছে, যার দামেও রয়েছে বৈচিত্র্য। ধানমন্ডি ৬ নম্বর রোডে পাবেন বাহারি রকমের ঘর সাজানোর সামগ্রী। এর মধ্যে রয়েছে টব ২২০-১৬০০, ওয়ালম্যাট ১০০-২০০, মুখোশ ৫০-২৫০, শোপিস ৯০-১২০, মাটির ঘণ্টা ১০-১৫ টাকা। এ ছাড়া এখানে অর্ডার দিলে আপনি পেতে পারেন মাটির প্লেট (প্রতি পিস) ২০ টাকা ও ডিনার সেট (প্রতি পিস) ১৫০ টাকা।
আইডিয়া ব্রুফেটসে আপনি পাবেন মাটির প্লেট (২টা আকারের) ৭০-১০০, মাটির ট্রে ১৫০-১৮০, ভাতের হাঁড়ি ১২০-১৮০, ভাতের বোল ১২০-১৮০, জগ ১২০-১৫০, মগ ৬০-১২০, সানকি ২২০, বাটি ৩০-১৫০, ফটোফ্রেম ১৮০-২৫০, মুখোশ ১২০-৮৫০, টেরাকোটা ৬০-৪৫০০, বিভিন্ন ধরনের ওয়ালম্যাট ৪৫০-২২৫০, বিভিন্ন ডিজাইনের শোপিস স্ট্যান্ড ৬০-৫৫০, মারি আয়না ২২০-৫৫০, মাটির টব ১০০-২৫০০, ওয়াল টব ৯০-৩৫০, মাটির ঘড়ি ২৫০-৪৫০, মাটির মূর্তি ৬০-৫৫০, ক্যালিওগ্রাফি ১০০-৫৫০, চায়ের কাপ-পিরিচ (প্রতি পিস) ৫০, টি-পট ১২০-১৫০, গ্লাস ৪০-৫০, মোমদানির স্ট্যান্ড ৫০-৫৫০, মাটির ফোক আইটেম ৯০-১২৫০ টাকা।

কোথায় পাবেন
আড়ং, যাত্রা, ক্লে-ইমেজ হ্যান্ডমেইড সিরামিক (সানরাইজ প্লাজা), শিল্পচর্চা (বাড়ি-২, সড়ক-৭, ব্লক-সি, সেকশন-৬, মিরপুর, ঢাকা-১২১৬), আইডিয়া ক্রাফটস (মোহাম্মদপুর, ঢাকা), আইডিয়া’স কর্নার (আজিজ কো-অপারেটিভ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা)।

নাঈমা আমিন
সূত্র: দৈনিক প্রথম আলো, এপ্রিল ০৬, ২০১০

Tag: অন্দরসজ্জা, ইলিশ, উৎসব, ধানমন্ডি, ফ্যাশন, ল্যাম্প, শিশু, সংস্কৃতি

You May Also Like…

মাইগ্রেন

মাইগ্রেন রোগীর যন্ত্রণাময় অভিজ্ঞতা

খতনা

খতনা করানোর উপযুক্ত বয়স কোনটি

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

লাউ

লাউ যেভাবে খেলে ওজন কমবে

Previous Post:বাঁশি খেলনা ইত্যাদি
Next Post:চৈত্রসংক্রান্তির বই উৎসব

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top