• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / হাড়ের ক্ষয় রোধে

হাড়ের ক্ষয় রোধে

June 23, 2008 Category: স্বাস্থ্য সংবাদ

বয়স বাড়ার সাথে সাথে অস্টিওপোরোসিস বা হাড়ের ক্ষয় হওয়ার ঝুঁকি বাড়তে থাকে। ক্যালসিয়াম, ভিটামিন ‘ডি’-এর অভাবে অস্থির পুষ্টি ব্যাহত হয়। মেয়েদের মধ্যে অস্টিওপোরোসিস রোগে আক্রান্তের সংখ্যা তুলনামূলকভাবে বেশি। অস্টিওপোরোসিস রোগের অনেক কারণ রয়েছে। এ রোগে হাড়ের ক্ষয় একটু দ্রুতগতিতে ঘটতে থাকে। ফলে মেরুদন্ড, হিপজয়েন্ট, কবজির অস্থি (Wristbone) ও অন্যান্য স্থানে হাড় ভেঙ্গে যাওয়ার (Fracture) ঝুঁকিও থাকে বেশি। পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম এবং ভিটামিন ট্যাবলেট ডাক্তারের পরামর্শ অনুসারে খাওয়া উচিত। তাছাড়া নিয়মিত ব্যায়াম চর্চার ফলেও অস্থির ওজন বৃদ্ধি (Bone mass) করা যায়। দুধ, কাঁটাযুক্ত ছোটমাছ, ফিশঅয়েল, ব্রকলী জাতীয় সবজি ইত্যাদি ক্যালসিয়াম এবং ভিটামিন ‘ডি’ সমৃদ্ধ খাবার হাড়ের পুষ্টি যোগায়। সূর্যালোক থেকেও ভিটামিন ‘ডি’ পাওয়া যায়। চিকিৎসা বিজ্ঞানীদের মধ্যে অস্থিক্ষয় বা অস্টিওপোরোসিস রোধে আমাদের সবার সতর্ক ও সচেতন থাকা উচিত।

————————–
দৈনিক ইত্তেফাক, ৭ জুন ২০০৮

Tag: অস্টিওপোরোসিস, ক্যালসিয়াম, হাড়

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:অজ্ঞতার কারণে ভেঙ্গে যাচ্ছে শত শত বিয়ে
Next Post:হার্ট সুস্থ রাখতে খাদ্য শস্য

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top