• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / লাইফস্টাইল / ঢাকায় কায়া স্কিন ক্লিনিক

ঢাকায় কায়া স্কিন ক্লিনিক

January 26, 2010 Category: লাইফস্টাইল

সন্ধ্যা গড়িয়ে রাত বাড়ে, বাড়ে শীতও। আমন্ত্রিত অতিথিদের আনাগোনাও বাড়তে থাকে আস্তে আস্তে। সুরের মূর্ছনা, আলো-আঁধারি আর অসংখ্য মানুষের সরব উপস্থিতিতে জমে ওঠে কায়া স্কিন ক্লিনিকের উদ্বোধনী আসর। ১৮ জানুয়ারি কায়া লিমিটেডের প্রধান নির্বাহী রাকেশ পান্ডে ঢাকার র্যাডিসন ওয়াটার গার্ডেন হোটেলের উত্সব বলরুমে কায়া স্কিন ক্লিনিকের উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধন উপলক্ষে এক ফ্যাশন শোর আয়োজন করা হয়। এই উদ্বোধনীর মধ্য দিয়ে আন্তর্জাতিক ত্বক বিশেষজ্ঞ ও কসমেটিক ডার্মাটোলজি ক্লিনিকের বৃহত্তর চেইনগুলোর একটি কায়া স্কিন ক্লিনিকের যাত্রা শুরু হলো ঢাকায়। কায়ার প্রধান রাকেশ পান্ডে বলেন, কায়া স্কিন ক্লিনিক ঢাকায় চালু করতে পেরে আমরা আনন্দিত। আমাদের গবেষণায় দেখেছি, বাংলাদেশি নারীরা অত্যন্ত ত্বকসচেতন। তাই এ অঞ্চলে বিশ্বমানের ত্বক পরিচর্যা সেবার প্রয়োজনও অনেক বেশি। আর এই প্রয়োজন মেটাতেই কায়ার এ দেশে আসা।
বর্তমানে কায়ার ১০০টি ক্লিনিকের মধ্যে ৮৭টি ছড়িয়ে আছে ভারতের বিভিন্ন অঞ্চলে, আর মধ্যপ্রাচ্যে আছে ১৩টি। ঢাকায় চালু করা ক্লিনিকটি কায়া লিমিটেডের ১০১তম। এখানে বাংলাদেশি নারী ও পুরুষের ত্বকের জন্য আছে আলাদা আলাদা সেবা, যা একদমই বিশ্বমানের এবং এই সেবায় ব্যবহূত হয় আধুনিক প্রযুক্তি। ঢাকার গুলশানে আগোরার বিপরীতে গুলশান এভিনিউয়ে অবস্থিত কায়ার এই ক্লিনিকে আছে প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ ত্বক বিশেষজ্ঞ। এই বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে আপনি পাবেন ত্বক পরিচর্যার নানা সুবিধা।
কায়া স্কিন ক্লিনিকের পূর্বাঞ্চলের আঞ্চলিক চিকিত্সা সমন্বয়ক পিয়ালি চ্যাটার্জি বলেন, বাংলাদেশি নারী-পুরুষের ত্বকের জন্য প্রয়োজন বিশেষ যত্ন। এখানে জলবায়ু পরিবর্তন হয় অতি দ্রুত, সেই সঙ্গে পরিবর্তন ঘটে ত্বকেরও। তাই এখানে ত্বকের সমস্যার সমাধান দেওয়াও বেশ কঠিন। এজন্যই সুন্দর, মসৃণ ও উজ্জ্বল ত্বক দিতে কায়া এ দেশে এসেছে পূর্ণাঙ্গ ত্বক সমাধান নিয়ে। এখানে ত্বক চর্চার সঙ্গে পাবেন খাদ্যাভাস ও ব্যায়াম-সম্পর্কিত বিভিন্ন পরামর্শ।
কায়া ক্লিনিকের বিশেষজ্ঞরা ত্বক পরীক্ষা করে ত্বকের প্রয়োজন অনুসারে যথাযথ পরামর্শ ও সে অনুযায়ী সেবা দেবেন গ্রাহককে। এই বিশাল পরিষেবার পেছনে আছে প্রায় ২৫০ জন অভিজ্ঞ ত্বক বিশেষজ্ঞ। এই বিশেষজ্ঞরা ত্বক পরিচর্যার ওপর প্রশিক্ষণ নিয়েছেন ৩০০ ঘণ্টারও বেশি সময় ধরে, তাঁদের সেবাগুলো ইউনাইটেড স্টেটস ফুড অ্যান্ড ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশন কর্তৃক অনুমোদিত, অভ্যন্তরীণভাবে পরীক্ষিত ও আন্তর্জাতিক মানসম্পন্ন।
এখানে স্বাস্থ্যোজ্জ্বল ত্বক, ত্বকের নানা সমস্যার সমাধান ও অবাঞ্ছিত লোম থেকে মুক্তি, ত্বকের লাবণ্য ধরে রাখা, কনের বিশেষ ত্বকচর্চা, চুলের যত্ন ইত্যাদি সেবা পাওয়া যাবে। এ ছাড়া কায়ার বিশেষ ক্লিনজার সানস্ক্রিন লোশনসহ নানা পণ্য পাওয়া যাবে।

সিদ্ধার্থ মজুমদার

Tag: চুল, ঢাকা, ত্বক, ফ্যাশন

You May Also Like…

মাইগ্রেন

মাইগ্রেন রোগীর যন্ত্রণাময় অভিজ্ঞতা

খতনা

খতনা করানোর উপযুক্ত বয়স কোনটি

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

লাউ

লাউ যেভাবে খেলে ওজন কমবে

Previous Post:হাত ও পায়ের যত্ন
Next Post:গলার সমস্যা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top